নাব্যতা সংকটে পায়রা বন্দর, পণ্য আমদানি প্রায় অর্ধেকে নেমেছে
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নাব্যতা সংকটে দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরে জাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের পর গুরুত্বপূর্ণ এই বন্দরে গত এক বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে বিদেশি পণ্যবাহী জাহাজ। এতে বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট মহল হতাশ হয়ে পড়েছেন।
২০২৩-২৪ অর্থবছরে পায়রা বন্দরে ১২৩টি বিদেশি জাহাজ ভিড়ে। এগুলো থেকে ৪০ লাখ ৪৮ হাজার টন পণ্য খালাস হয় এবং রাজস্ব আসে ৩৩ কোটি ২২ লাখ টাকা।
পরের ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি জাহাজের সংখ্যা কমে ৮৫টিতে নেমে আসে। একই সময় পণ্য আমদানি কমে যায় ১২ লাখ ৭৭ হাজার টন এবং রাজস্ব আয় কমে হয় প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা।
বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীদের মতে, এই অবনতির প্রধান কারণ ৭৫ কিলোমিটার দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা কমতে থাকা।
২০২১ সালে চ্যানেলটির গভীরতা ১০.৫ মিটার পর্যন্ত বাড়াতে ৬ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে মূল খননের (ড্রেজিং) কাজ পায় বেলজিয়ামের প্রতিষ্ঠান জ্যান ডে নুল। এর উদ্দেশ্য ছিল বড় জাহাজগুলোকে সরাসরি বন্দরের জেটিতে ভেড়ানো।
২০২৪ সালের এপ্রিল মাসে খনন করা চ্যানেল হস্তান্তর করা হলেও মাত্র ছয় মাসের মধ্যেই তলানিকে পলিমাটি জমে গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
বন্দর রেকর্ড অনুযায়ী, ড্রেজিং শেষ হওয়ার পর প্রায় ১০০টি মাদার ভেসেল (বড় জাহাজ) বন্দরে ভিড়তে পেরেছিল। কিন্তু এরপর আবার নাব্যতা সংকট দেখা দেয়।
এই ডিসেম্বরে এসে চ্যানেলটির জোয়ারের সময় গড় গভীরতা প্রায় ৬ মিটার এবং ভাটার সময় ৫.৯ মিটার, যা বড় জাহাজ চলাচলের জন্য যথেষ্ট নয়।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদ বলেন, 'ক্যাপিটাল ড্রেজিংয়ের পরও দ্রুত পলি জমে চ্যানেলের গভীরতা ৬ মিটারের নিচে নেমে গেছে। বড় জাহাজ যদি সরাসরি ভিড়তে না পারে, তাহলে ব্যবহারকারীরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবে।'
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, চ্যানেলের ধারাবাহিক রক্ষণাবেক্ষণ ড্রেজিং যথেষ্ট না হওয়ায় গভীরতা কমে গেছে। ফলে বড় জাহাজ চলাচল করতে পারছে না।
তিনি জানান, সরকারের কাছে অনুমোদনের জন্য একটি বিস্তৃত প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের জন্য একটি যোগ্য ড্রেজিং কোম্পানিকে নিযুক্ত করা এবং ভবিষ্যতে টেকসই কার্যক্রম নিশ্চিত করার জন্য পায়রা বন্দরের জন্য দুটি ড্রেজার সংগ্রহ করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)