নতুন মার্কিন নিষেধাজ্ঞায় বাংলাদেশ না থাকায় মুখভার বিএনপির
, ২৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাবি’ ১৩৯১ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৩টি দেশের ৩৭জন পদাধিকারীর উপর নিষেধাজ্ঞা (স্যাংশন) জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিকেন এই তালিকা ঘোষণা করে। তবে এই তালিকায় বাংলাদেশের কোনো ব্যক্তি নেই। এতেই মুখভার বিএনপির।
আমেরিকার ওই ঘোষণা ভোটমুখী বাংলাদেশকে আপাতত স্বস্তি দিয়েছে বলে আলোচনা শুরু হয়েছে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার বিধিনিষেধ অন্যতম আলোচ্য। বিরোধী দলগুলি প্রত্যাশা করছিল মানবাধিকার দিবসকে সামনে রেখে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন প্রশাসন। কিন্তু নতুন ঘোষণায় বাংলাদেশের কারও নাম নেই।
২০২১-এর অক্টোবরে মার্কিন প্রশাসন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে পরের বছর অর্থাৎ ২০২২-র মানবাধিকার দিবসের আগে বিএনপি ঘোষণা করে ওই দিন শেখ হাসিনা সরকার বিদায় নেবেন, ক্ষমতায় ফিরবেন খালেদা জিয়া। বাস্তবে ওই দিন ঢাকায় মিটিং-মিছিল করেই কর্মসূচি শেষ করে তারা। এমনকী পরে দু-দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
এবারের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় সবচেয়ে স্বস্তিতে আওয়ামী লীগ। আর অস্বস্তি বেড়েছে বিএনপি ও তাদের সহযোগীদের। তারা প্রত্যাশা করেছিল বিরোধীদের ধরপাকড়ের অভিযান নিয়ে মুখ খুলবে আমেরিকা। তাও হয়নি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার হরণের অভিযোগ তুলেই বিএনপি ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, মানবাধিকারহরণকারী সরকারের অধীনে অবাধ ভোট হতে পারে না।
মার্কিন নিষেধাজ্ঞার অর্থ হল, সংশ্লিষ্ট দেশের ওই নাগরিকেরা আমেরিকায় যাওয়ার ভিসা পাবেন না। অর্থাৎ মার্কিন ভূখ-ে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না। এছাড়া, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকায় একক বা যৌথভাবে ব্যবসা করতে পারবেন না। বিশ্বের কোথায় মার্কিন প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক লেনদেন করবে না। এছাড়া আমেরিকায় তাদের ধন-সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। মার্কিন ব্যাংকে গচ্ছিত অর্থ তুলতে পারবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












