নতুন মামলা, ইমরান খানকে গ্রেপ্তারে মরিয়া সরকার
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
যেনতেন প্রকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে আরও মরিয়া পাকিস্তানের সরকার। রোববার তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করার পর রাত থেকেই বাড়ির সামনে অবস্থান নেয় শত শত পুলিশ। লাহোরের জামান পার্কে ইমরানের বাড়িতে ফের বড়সড় অপারেশন চালাতে চলেছে পুলিশ। তবে এই বাড়িতে ইমরান খান আদৌ রয়েছেন কি না, তা নিয়ে সংশয় আছে।
তোষাখানা মামলায় আদালতে হাজিরা দেয়ার দিনই ইমরান অনুগামীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। আদালত চত্বরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। তোষাখানা মামলাটি খারিজ হয়ে যায় আদালতের নির্দেশে। এরপর রোববার রাতেই ফের ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পাকিস্তানের পুলিশ। তাতে নতুন করে বিপাকে পড়েন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
রোববার মামলা দায়েরের পর স্থানীয় সময় রাত ৩টা নাগাদই ইমরানের জামান পার্কের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশের দল। আর এ বিষয়ে পুলিশ অত্যন্ত কড়া। জামান পার্কের বাড়ির সামনে রীতিমতো অপারেশন চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা সেখানে পৌঁছতে পারেননি, তাদের সাসপেনশনের মুখে পড়তে হতে পারে বলে খবর। ওই চত্বরে আইনশৃঙ্খলা আরও কড়া হয়েছে। সবমিলিয়ে অপারেশন ইমরান খান নিয়ে পাকিস্তানের পুলিশের তৎপরতা তুঙ্গে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)