নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়া এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
আমদানি করা কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে বিদেশি কাজুবাদামের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশীয় মৎস্য খাতকে উৎসাহিত করতে আমদানি করা কিছু মাছের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, পাঙাস মাছের ফিলেট আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং উচ্চমূল্যের হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে। এতে আমদানিকৃত সামুদ্রিক ও প্রিমিয়াম মানের মাছের বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।
জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে তামাকজাত পণ্যের ওপর করের চাপ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রতি প্যাকেট সিগারেটের দাম পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত বাড়তে পারে।
নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ উপকরণ এমএস রডের ওপরও কর ও ভ্যাট বৃদ্ধির প্রস্তাব রয়েছে। উৎপাদন পর্যায়ে অতিরিক্ত কর আরোপ করা হলে রডের দাম বাড়তে পারে, যার প্রভাব আবাসন খাত, অবকাঠামো উন্নয়ন এবং নির্মাণ ব্যয়ের ওপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
দেশীয় প্রসাধনী শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস, স্কিনকেয়ার ও বিলাসী সৌন্দর্যপণ্যের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। ফলে আমদানিকৃত এসব পণ্য কিনতে ভোক্তাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হতে পারে।
আমদানিনির্ভর বিভিন্ন প্রিমিয়াম খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং উচ্চমূল্যের ভোগ্যপণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক-কর আরোপের পরিকল্পনা রয়েছে। এর ফলে এসব পণ্যের বাজারমূল্য বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)