নতুন বছর সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী
চলতি বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। এ কারণে নতুন বছর সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল জুমুয়াবার চাঁদপুর সার্কিট হাউজে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকা- নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এরই মধ্যে প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে। মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। খুব শিগগির সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং এক তারিখ (১ জানুয়ারি) আমরা বই উৎসব করতে পারবো।
সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগ কী ধরনের উদ্যোগ নিয়েছে কিংবা নেবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ প্রতিকূলতা মূলত আছে সব জায়গায়। আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সঙ্গে একটানা গত প্রায় ১৫ বছর প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত, দেশের মানমর্যাদা বৃদ্ধি, প্রতিটি ক্ষেত্রে আমরা যে উন্নত হয়েছি এবং আমরা একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি; এখন আমাদের উন্নত দেশ গঠনের সবধরনের সক্ষমতা তৈরি হয়েছে।’
দীপু মনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে আমাদের যে সংগঠন, তা খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। কোথাও কোথাও সেটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এটি সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই থাকে। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকা-কে কিংবা নির্বাচনের ফলাফলকে কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।