নতুন নোট দেয়ার নামে প্রতারণা, ৭ লাখ টাকা নিয়ে উধাও ব্যবসায়ী
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নতুন নোট সরবরাহের প্রলোভন দেখিয়ে খুলনা শহরের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফেরদৌস মোল্লা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন, ফলে ভুক্তভোগীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।
অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার সামনে দীর্ঘদিন ধরে ছেঁড়া ও নতুন নোট বিনিময়ের কাজ করে আসছেন অন্তত ১০ জন ক্ষুদ্র ব্যবসায়ী। এদেরই একজন ফেরদৌস মোল্লা কৌশলে সহকর্মী ছয় ব্যবসায়ীর কাছ থেকে নতুন নোট দেওয়ার আশ^াস দিয়ে মোট ৭ লাখ টাকা সংগ্রহ করেন। পরে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
ভুক্তভোগীদের একজন, আবুল কালাম আজাদ, জানান তিনি আট সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসার জন্য জমানো প্রায় ২ লাখ টাকা তিনি ফেরদৌসকে দিয়েছিলেন, যা হারিয়ে এখন তিনি দিশেহারা অবস্থায় রয়েছেন।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ জাহিদ বলেন, দীর্ঘদিনের সঞ্চিত ৯০ হাজার টাকা নতুন নোট পাওয়ার আশায় দিয়েছিলেন। কিন্তু এখন সেই অর্থ হারিয়ে তিনি চরম হতাশায় ভুগছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে, ফেরদৌস মোল্লার পরিবার তাকে নিখোঁজ দাবি করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)