নতুন দল গঠনের চেয়ে রাজনৈতিক দলগুলোর সংস্কার চান তরুণরা!
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে তরুণদের রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে। তবে এ বিষয়ে তরুণদের মতামত স্পষ্ট- তারা নতুন রাজনৈতিক দলের চেয়ে বিদ্যমান দলগুলোর সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) প্রকাশিত ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সারা দেশে সর্বমোট ১ হাজার ৫৭৫ জন সরাসরি ও অনলাইনে ১ হাজার ৬৬৩ জন তরুণ এ জরিপে অংশ নেন। গত বছরের অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে এই জরিপ পরিচালনা করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, তরুণদের বড় অংশ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সরিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংস্কারের পক্ষে। সরাসরি জরিপে ৪০.৪ শতাংশ এবং অনলাইন জরিপে ৪৪ শতাংশ তরুণ এ মত দিয়েছেন। একই সঙ্গে, দলগুলোর মধ্যে তরুণ নেতৃত্ব বাড়ানোর পক্ষে সরাসরি ৩০.৯ শতাংশ এবং অনলাইনে ২৯.৩ শতাংশ মতামত দিয়েছেন।
অন্যদিকে, নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে সরাসরি ২৮.৪ শতাংশ এবং অনলাইনে ২৫ শতাংশ তরুণ মত দিয়েছেন।
জরিপের ফলাফলে তরুণদের মাঝে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে উঠে এসেছে। অন্তর্র্বতী সরকারের অধীনে অন্তত ১ থেকে ৩ বছর রাষ্ট্র পরিচালনার পক্ষে সরাসরি ৪১.৪ শতাংশ এবং অনলাইনে ৫০.৯ শতাংশ তরুণ মত দিয়েছেন।
তবে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে কী না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন সরাসরি ২০.৯ শতাংশ এবং অনলাইনে ৫৪.৪ শতাংশ তরুণ।
বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ বলেন, এই সমীক্ষা দেখিয়েছে যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুবসমাজ সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। তারা দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান চায় এবং নাগরিকদের- বিশেষ করে নারীদের- নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)