আসক্ত করা হচ্ছে শিশুদের:
নজিরবিহীন মামলার মুখে ফেসবুক, টিকটক ও ইউটিউব
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক নজিরবিহীন মামলার মুখে পড়েছে ফেসবুক, গুগল ও টিকটকের মূল প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে অভিযোগ- তারা তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করে যাতে শিশুরা সহজেই এগুলোয় আসক্ত হয়ে পড়ে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই মামলার রায় তিন সামাজিক মাধ্যমের বিরুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রজুড়ে এ ধরনের আরও হাজারো মামলার ঢেউ আসবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছে।
এই মামলার বিবাদী হলো- অ্যালফাবেট, বাইটড্যান্স ও মেটা। সংস্থাগুলো যথাক্রমে ইউটিউব/গুগল, টিকটক ও ফেসবুক/ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান।
আদালতে মেটার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গকে সাক্ষ্য দিতে ডাকা হতে পারে বলে জানা গেছে।
কম বয়সী শিশু, তরুণ ও তরুণীরা ওই তিন প্রতিষ্ঠানের সেবা ও পণ্য ব্যবহার করে অবসাদ, খাবারে অনাসক্তি, মানসিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, এমনকি, আত্মহত্যাও করেছে- এমন তথ্য জানিয়েছে বাদী পক্ষের হাজারো মানুষ।
বাদী-পক্ষের আইনজীবীরা ১৯৯০ ও ২০০০ এর দশকে তামাক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োগ করা আইনি কৌশল বেছে নিচ্ছে।
সে সময় যুক্তরাষ্ট্রের আদালতে বিশ্বখ্যাত সিগারেট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে 'ত্রুটিপূর্ণ' পণ্য বিক্রির অভিযোগ আনা হয়েছিল।
এই মামলা এগিয়ে নিয়ে যাচ্ছেন ১৯ বছর বয়সী এক মার্কিন নারী। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার খাতিরে শুধু নামের আদ্যাক্ষর 'কে জি এম' ব্যবহার করে তার পরিচয় দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে আসক্তির কারণে সে 'মানসিক ক্ষতির' শিকার হয়েছেন বলে অভিযোগ।
যুক্তরাষ্ট্রে এ ধরনের মামলা ও আদালতের অভিযোগ গ্রহণের নজির নেই।
সোশাল মিডিয়া ভিক্টিমস ল সেন্টারের প্রতিষ্ঠাতা বার্গম্যান গণমাধ্যমকে বলেছে, এবারই প্রথম কোনো সমাজমাধ্যম প্রতিষ্ঠানকে শিশুদের ক্ষতি করার অভিযোগে বিচারকদের সামনে দাঁড়াতে হচ্ছে।
বার্গম্যানের আইনজীবীরা এ ধরনের প্রায় এক হাজার মামলার দায়িত্বে আছে।
আইনজীবীদের এই প্রতিষ্ঠানটি অনলাইনে তরুণ-তরুণীদের ক্ষতি করার জন্য সমাজমাধ্যম প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে।
বার্গম্যান বলেছে, কে জি এম ও তার পরিবার যে একটি আদালতকক্ষে বিশ্বের সবচেয়ে বড়, ক্ষমতাবান ও বিত্তবান প্রতিষ্ঠানগুলোর মুখোমুখি দাঁড়াতে পেরেছে, এটাই একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিজয়।
'আমরা এটা বুঝতে পারছি যে এ ধরনের মামলাগুলো জেতা অনেক কঠিন এবং আগের, একই ধরনের ঘটনার নজির ও তথ্য-প্রমাণ টেনে বিজয়ী হওয়ার দায়ভার আমাদের ওপর বর্তেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে, এসব প্রতিষ্ঠান এমনভাবে তাদের প্ল্যাটফর্ম ডিজাইন করেছে যা কেজিএম-এর (মানসিক) ক্ষতি নিশ্চিত করে। এই দায়িত্ব আমরা খুশি মনেই কাঁধে নিয়েছি,' যোগ করেছে সে।
তবে মামলায় বিবাদীদের যুক্তি- সমাজমাধ্যম প্রতিষ্ঠান এমনভাবে তাদের প্ল্যাটফর্ম তৈরি করে, যা মানুষের মনোযোগ ধরে রাখে। পাশাপাশি, সেখানে এমন সব কনটেন্টের প্রচারণা করা হয়, যা ইউজারদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়।
বার্গম্যান আরও বলেছে, আমরা সমাজমাধ্যম প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকারক কন্টেন্ট সরিয়ে নিতে না পারার জন্য মূল প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছি না। তাদের দোষ, তারা এমনভাবে প্ল্যাটফর্মগুলো বানিয়েছে যা শিশুদের আসক্ত করে তোলে। তাদের এলগরিদম এমন যে শিশুরা কনটেন্ট থেকে চোখ সরাতে পারে না।
ইতোমধ্যে, যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যের ফেডারেল আদালতেও একই ধরনের অভিযোগে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ইপিবির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা -আমনে সরবরাহ নিয়ে শঙ্কা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ নেয় তারা, করে বাড়ি-গাড়ি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












