নগরে আগুনের ঝুঁকি কমাতে সেবা সংস্থার জবাবদিহি করতে হবে: বিআইপি
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নগরে আগুনের ঝুঁকি কমাতে সেবা সংস্থার জবাবদিহি করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বিআইপির নেতারা। বেইলি রোডের অগ্নিকা- নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিআইপি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নগর এলাকাসমূহে প্রায়শই অগ্নিকা-ের ঘটনা ঘটছে। যার ফলে জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষয়-ক্ষতি সাধিত হচ্ছে। নগর এলাকার সঠিক পরিকল্পনা, ঝুঁকিমুক্ত নিরাপদ ভবন নির্মাণ, কার্যকরী উন্নয়ন ব্যবস্থাপনা ও সুষ্ঠু নজরদারি তথা সেবাসংস্থাসমূহের জবাবদিহি নিশ্চিত করা ও নগর উন্নয়ন ব্যবস্থাপনা কার্যকর করার মাধ্যমে নগর এলাকায় এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা এড়ানো সম্ভব।
বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। পরে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, এক সপ্তাহের একটি জরুরী ব্যবস্থা ঘোষণা করা দরকার। এই সময়ে ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত এবং যারা এসব অপরাধের সাধে জড়িত তাদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা জরুরি। একইসঙ্গে ঢাকার ভূমি উন্নয়ন পরিকল্পনা ও নকশা প্রণয়নের সময় দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী কার্যক্রমের বিস্তারিত বিধিমালা প্রণয়ন ও সংরক্ষন করতে হবে।
বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন বলেন, নকশাগত ত্রুটি ভবনগুলোতে অগ্নিকান্ড হওয়ার অন্যতম কারণ। নান্দিকতার জন্যে কাচ দিয়ে অথবা গ্লাস ব্যবহার করে যেই ভবনগুলো বানানো হচ্ছে তাতে বায়ু প্রবাহের পথ বন্ধ হয়ে যায় যার ফলেই নিজেরাই আমাদের ভবনগুলোকে মরণফাঁদ বানিয়ে ফেলছি। ভবনের মিশ্র ব্যবহার এবং সিলিন্ডার গ্যাস ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)