দ্বৈত নাগরিকত্ব থাকা সরকারি চাকরিজীবীদের তথ্য চেয়েছে দুদক
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চাকরিবিধি লঙ্ঘন করে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন এমন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিচারক-কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পর্কেও একই তথ্য চেয়েছে সংস্থাটি।
এর আগে গত ১২ জানুয়ারি দুদক এক চিঠিতে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে অন্য দেশের নাগরিকত্ব আছে এমন সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিস্তারিত তথ্য দিতে বলে।
দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মোকাম্মেল হক স্বাক্ষরিত ওই চিঠিতে দ্বৈত নাগরিকত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের তথ্যও চাওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪০(১) ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অন্য দেশের নাগরিক হতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে সরকার এ কাজের ব্যাখ্যার যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে তাদের চাকরিচ্যুত করতে পারবে। এসব ক্ষেত্রে বিভাগীয় তদন্তের প্রয়োজন হয় না।
বলা হচ্ছে, কিছু সরকারি কর্মচারী অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এই পদক্ষেপ নিয়েছে।
দুদকের একজন কর্মকর্তা বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও দ্বৈত নাগরিকত্ব নেওয়ার অভিযোগ উঠতে শুরু করে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এমন অভিযোগের প্রমাণও পাওয়া গেছে।
ওই দুদক কর্মকর্তার কাছ থেকে আরও জানা যায়, অনেক ক্ষেত্রে গাড়িচালক, অফিস সহকারীর মতো পদে থাকা কর্মচারীদের বিরুদ্ধেও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কোনো খাতই যাতে ছাড় না পায় তা নিশ্চিত করতে দ্বৈত নাগরিকত্ব পাওয়া সব সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, বিচারক ও সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য চেয়ে এ চিঠি দেওয়া হয়েছে।
জানতে চাইলে দুদকের আরেক কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগের বিচারকরাও এর আওতায় আছেন।
চিঠিতে দুদক বলেছে, কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী 'তথ্য গোপন করে বিদেশ থেকে পাসপোর্ট সংগ্রহ করছেন।'
নিজেদের অপকর্ম ঢাকতে ও শাস্তি এড়াতে এসব কর্মকর্তা ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
চিঠিতে বলা হয়, 'একাধিক পাসপোর্ট দিয়ে এসব কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করছেন এবং সেখানকার সম্পদ ভোগ করছেন। দুদকের তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে।'
কমিশন বলেছে, এ ধরনের কর্মকা- শুধু দেশে দুর্নীতিকেই উৎসাহিত করে না, অর্থনীতিরও ক্ষতি করে।
বিদেশের নাগরিকত্ব পাওয়ার পর কর্মকর্তারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












