শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৩৮)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, সকাল ৪:২৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:১২
দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৩৮)

উহুদের ময়দানে হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার ঈমানদীপ্ত বীরত্বের অতুলনীয় ঘটনা

হযরত আব্দুল্লাহ ইবনে নাসিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন- উহুদের জিহাদের দিন মুশরিকরা আমাকে প্রচ- এক আঘাত করে। কোন মতেই সে আঘাতের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তখন আমার মা হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা আমার সেই ক্ষতস্থানে পট্টি বেঁধে দিয়ে ঈমানদীপ্ত জজবায় বললেন, ‘উঠো বাবা! ফের জিহাদ শুরু করো। ’ এ সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সন্তুষ্টচিত্তে ইরশাদ মুবারক করলেন, ‘ওহে আম্মারার মা! এত শক্তি সাহস, জজবা আপনি কোথা থেকে পেলেন?’ এমন সময় যে নরাধম আমাকে আঘাত করেছিল সে আমাদের সামনে দিয়েই যাচ্ছিল। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘হে আম্মারার মা! এই লোকটিই আপনার পুত্রকে আঘাত করেছে। ’ এই কথা মুবারক শুনার সাথে সাথেই আমার মা ঐ নরাধমের পায়ের নলীতে তরবারী দ্বারা এমন প্রচ- জোরে আঘাত করলেন যে, সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত মুবারক (ক্বদম মুবারকের) সন্নিকটে ছিটকে পড়লো। নরাধমটির এমন কুপোকাতের দৃশ্য অবলোকন করে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন মৃদুভাবে হাসলেন যে, উনার সম্মুখভাগের দাত মুবারকগুলো প্রকাশ পেলো। এ সময় তিনি আরো ইরশাদ মুবারক করলেন, ‘ওহে আম্মারার মাতা! উত্তমভাবেই আপনি আপনার পুত্রের প্রতিশোধ গ্রহণ করলেন। মহান আল্লাহ পাক উনার শোকর যে, তিনি আপনাকে দুশমনের উপর জয়ী করেছেন। আপনার সম্মুখেই শত্রুকে ধ্বংস করে আপনার চক্ষু উজ্জ্বল করেছেন। ’ তখন হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নিবেদন করলেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! দুয়া করুন, আমি যেন পরকালে আপনার সম্মানিত আহলে বাইত শরীফ উনাদের সাথে জান্নাতে অবস্থান করতে পারি।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন উনার ঈমানদীপ্ত স্বামী এবং সন্তানদের জন্যও দুয়া করলেন এই বলে, ইয়া আল্লাহ পাক! এদেরকে জান্নাতে আমার সঙ্গী করুন। হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, এমন মুবারক দুয়ার পর আমার উপর যত বিপদই আসুক না কেন তাতে আমার বিন্দুমাত্রও ভয়-চিন্তা নেই। সুবহানাল্লাহ!
শুধু এতটুকুই নয়, ঐতিহাসিকগণ বর্ণনা করেন, এই ঈমানদীপ্ত বীর ছাহাবীয়া হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা মুসাইলামাতুল কায্যাবের প্রতিরোধে জিহাদেও শরীক হন। তিনি স্বয়ং বর্ণনা করেন, ইয়ামামার যুদ্ধের দিন আমি মুসাইলামাকে তালাশ করছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমাকে তরবারী দ্বারা আঘাত করে; তাতে আমার একটি হাত কেটে পড়ে যায়। মহান আল্লাহ পাক উনার কসম! এমন কঠিন অবস্থা সত্ত্বেও আমি যুদ্ধ থেকে বিরত হইনি। অল্প কিছুক্ষণ পরেই আমি সেই শত্রুকে মরে পড়ে থাকতে দেখলাম। এও দেখলাম, আমার পুত্র হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ঐ অভিশপ্তের মাথার উপর দাঁড়িয়ে তারই রক্ত দ্বারা নিজের তরবারী ভিজাচ্ছেন। তখন আমি সিজদায় পড়ে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শোকরগুজার করলাম এবং আমার ক্ষতস্থানে পট্টি বাঁধতে লাগলাম। সুবহানাল্লাহ!

ঈমানদীপ্ত ইবরত:
হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার ঈমানদীপ্ত বীরত্বের শান মুবারক বর্ণনা করে বলেন, সুবহানাল্লাহ! তিনি এক আশ্চর্যজনক মহিলা, অনেক পুরুষের চাইতেও তিনি অনেক ঊর্ধ্বে ছিলেন। কোন এক বুযূর্গ বলেছেন, মানুষের মাঝে নেক আমলই আসল। সে পুরুষ হোক আর নারীই হোক তাতে বিশেষ কিছু আসে যায় না। কারণ বাঘ তার আস্তানা থেকে লোকালয়ে আসলে মানুষ বলে- বাঘ এসেছে, বাঘ এসেছে! কেউ কিন্তু এ কথা বলে না, এটি পুরুষ বাঘ কিংবা মাদী বাঘ।
মূলতঃ প্রতি যুগে হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার ন্যায় বীর মুজাহিদদের ঈমানদীপ্ত উছীলায় দ্বীন ইসলামের হিফাজত হয়। বর্তমান যামানায় তেমনি ঈমানদীপ্ত দ্বীন ইসলামের হিফাজত করছেন এবং বাতিলের মূলোৎপাটন করছেন মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এবং উনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। উনাদের ক্বদম মুবারকে উম্মাহ নিজেদের মাল-জান সপে দিয়ে লাভ করতে পারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চিরস্থায়ী রেযামন্দী-সন্তুষ্টি মুবারক। যেমনটি লাভ করেছেন হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা এবং উনার ঈমানদীপ্ত আহাল (স্বামী) ও সন্তানগণ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! (সমাপ্ত)

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ৩ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ৪ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৬ দিন আগে বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ৭ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা… ৭ নভেম্বর, ২০২৬ আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক ৪ নভেম্বর, ২০২৬ দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) ১ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল… ১ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা… ৩১ অক্টোবর, ২০২৬ ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩) এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ… ৩০ অক্টোবর, ২০২৬ অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব) মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা: ১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে ন… ২৯ অক্টোবর, ২০২৬