শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২৮)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, রাত ১:৩৪
দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২৮)

পবিত্র ঈমান রক্ষায় সাইয়্যিদুনা হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অবর্ণনীয় যুলুম-নির্যাতন শিকার উনার নাম মুবারক হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। পিতার নাম আল-আরাত, দাদার নাম জানদালাহ। তিনি বনূ তামীম গোত্রের সন্তান। উনার কুনিয়াত মুবারক আবূ ইয়াহইয়া আত-তামীমী। কারো কারো মতে উনার কুনিয়াত মুবারক আবূ আব্দিল্লাহ।

যেভাবে শুরু হয় পরাধীন জীবন:
সবার মতো স্বীয় পিতা-মাতার নিকটেই স্বাধীনভাবে বেড়ে উঠছিলেন হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি। কিন্তু আচমকা উনাদের গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ে আরবের অন্য একটি গোত্র। অতর্কিত আক্রমণ চালিয়ে তারা গৃহপালিত পশু ও সম্পদ লুট করে নেয়। পুরুষদেরকে হত্যা করে এবং নারী ও শিশুদের বন্দী করে দাসে পরিণত করে। ঐ আক্রমণের শিকার হয়েই স্বাধীন জীবন থেকে বন্দীত্বের শিকলে আবদ্ধ হন তিনি। শুরু হয় পরাধীনতার জীবন। এ হাত ও হাত বদল হয়ে উনাকে উঠানো হয় পবিত্র মক্কা শরীফ উনার ক্রীতদাস বেচাকেনার হাটে। তখনো তিনি যৌবনে পদার্পণ করেননি। সুঠাম দেহ মুবারকের অধিকারী হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চেহারা মুবারকে ছিল বুদ্ধিমত্তার ছাপ। কর্মস্পৃহা ও দক্ষতার চিহ্ন ফুটে উঠেছিল উনার পুরো চেহারা মুবারকে। প্রথম দেখাতেই পছন্দ হবে যে কারো।
এদিকে পবিত্র মক্কা শরীফ উনার বনূ খুযা‘আ গোত্রের উম্মে আনমার (أُمِّ أَنْمَارُ) নামক এক মহিলা তার নিজের জন্য একটি গোলাম খরীদ করার জন্য ঐ বাজারে গমন করে। তার উদ্দেশ্য, সে সবল, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী একজন গোলাম খরীদ করবে। এ লক্ষ্যে বাজারে আনীত সকল দাসদের চেহারা ও স্বাস্থ্য সে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। অবশেষে তার চোখ পড়ে হযরত খাব্বাব বিন আরাত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার প্রতি। দেখামাত্রই তার পছন্দ হয়ে যায় উনাকে। বিক্রেতার সাথে দর-দাম ফায়ছালা হলো। অতঃপর কাঙ্খিত মূল্য পরিশোধ করে উনাকে নিয়ে বাড়ীতে ফিরে আসলো উম্মে আনমার। আর এভাবেই দাসত্বের শৃংখলে আবদ্ধ হলেন মজলুম ছাহাবী হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি। (ছুওয়ারুম মিন হায়াতিছ ছাহাবা)

তরবারি তৈরীতে দক্ষতা অর্জন ও প্রসিদ্ধি লাভ:
উম্মে আনমার হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে খরীদ করার পর পবিত্র মক্কা শরীফ উনার একজন কর্মকারের নিকটে তরবারি তৈরির প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রেরণ করে। গভীর মনোযোগের সাথে তিনি সেটা গ্রহণ করেন। হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অত্যন্ত মেধাবী হওয়ায় অল্পদিনের মধ্যেই তরবারী তৈরীর কাজে বিশেষ দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণ সম্পন্ন হলে উনার মুনীব উম্মে আনমার উনার জন্য একটি দোকানঘর ঠিক করে দেয় এবং তরবারি তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম খরীদ করে দেয়। অতঃপর হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সুনিপুণভাবে তরবারি তৈরীর কাজে নিজেকে নিয়োজিত করেন। অল্পদিনের মধ্যেই উনার আমানতদারিতা, সততা ও তরবারি তৈরীর দক্ষতার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। দূর-দূরান্ত থেকে লোকজন এসে উনার দোকান থেকে তরবারি ক্রয় করে। পবিত্র মক্কা শরীফ উনার বাইরেও বিভিন্ন বাজারে উনার তৈরীকৃত তরবারি বিক্রি হতে শুরু করে। এভাবে তরবারি তৈরীর কাজে একজন দক্ষ কারিগর হিসাবে তিনি পবিত্র মক্কা শরীফে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেন। (ছুওয়ারুম মিন হায়াতিছ ছাহাবা)

আইয়্যামে জাহিলিয়্যাত নিয়ে পেরেশানী:
হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক কম হলেও বুদ্ধিমত্তায় তিনি ছিলেন পরিপক্ক। ছিলেন চিন্তাশীলও। তিনি তৎকালীন সমাজ ব্যবস্থা নিয়ে মাঝে মধ্যেই চিন্তামগ্ন হতেন। কাজের অবসরে সুযোগ পেলেই ফিকির করতেন জাহিলিয়্যাতের অতল গহবরে নিমজ্জিত সেই সমাজ নিয়ে। কথিত নেতাদের দুশ্চরিত্রতা, নীতিহীনতা, যুলুম-নির্যাতন, শোষণ-নিপীড়ন, সুদ, ঘুষ, জুয়া, লটারী, মদ ও নারীতে আসক্ত হয়ে থাকা, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা এসব কিছু রীতিমত উনার অন্তর মুবারকে ক্ষতের সৃষ্টি করতো। তিনি এসব নিয়ে চিন্তা করতেন আর বলতেন-
لَا بُدَّ لِهٰذَا اللَّيْلُ مِنْ اٰخِرِ
‘এই অন্ধকার রাত্রির অবশ্যই শেষ আছে। ’ অর্থাৎ সমস্ত অন্ধকার মিটিয়ে একদিন আলোর রেখা উদ্ভাসিত হবেই। আর তা দেখার জন্য উনার অন্তর মুবারকে ছিল ব্যাপক তামান্না। সেকারণে তিনি দীর্ঘ হায়াত কামনা করতেন। (ছুওয়ারুম মিন হায়াতিছ ছাহাবা)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে