দেশ ছাড়ার হিড়িক ইসরায়েলি চিকিৎসকদের
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি চিকিৎকদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক দেখা দিয়েছে, এতে সংকটে পড়েছে স্বাস্থ্য খাত। গত ৩ বছরে অন্তত ১ হাজার ৩৭০ জন চিকিৎসক স্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদে দেশ ছেড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গত ৬ সেপ্টেম্বর ইসরায়েলি প্রভাবশীল সংবাদপত্র ‘হারেৎজ’-এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষণার তথ্যমতে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এসব চিকিৎসক ইসরায়েল ত্যাগ করেছে। সরকারে বির্তকিত বিচার বিভাগীর সংস্কার উদ্যোগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ও পরবর্তী যুদ্ধের ফলে সৃষ্টি রাজনৈতিক ও নিরাপত্তা অস্থিরতায় এ সংকট তীব্র হয়েছে।
বিশেষ কিছু চিকিৎসা বিভাগে এই ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। প্রায় ১১৬ জন চক্ষু, চর্ম এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ ইসরায়েল ছেড়েছে, যা এই খাতের মোট চিকিৎসকের ৬ দশমিক ২ শতাংশ। পাশাপাশি ১১৮ জন শল্যচিকিৎসকও দেশ ত্যাগ করেছে, যা তাদের মোট সংখ্যার প্রায় ৬ শতাংশ।
গবেষণা অনুযায়ী, তেল আবিব এলাকায় চিকিৎসকদের দেশ ত্যাগের হার সবচেয়ে বেশি- সেখানে ৫ দশমিক ৪ শতাংশ চিকিৎসক দেশ ছেড়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রতিবেদনের পরই এই নতুন গবেষণার তথ্য সামনে এলো।
শুধু চিকিৎসকই নয়, সাধারণ নাগরিকদের মধ্যেও ইসরায়েল ছাড়ার প্রবণতা রেকর্ড ছুঁয়েছে। আগস্টে প্রকাশিত তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দেখা গেছে, ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ২ লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি দেশ ছেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












