দেশে প্রথমবারের মতো একই জমিতে আর্টিমিয়া ও লবণ চাষের সমন্বিত পদ্ধতি উদ্ভাবন
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে প্রথমবারের মতো একই জমিতে আর্টিমিয়া ও লবণ উৎপাদনের সমন্বিত পদ্ধতি উদ্ভাবন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের একদল গবেষক। এই পদ্ধতিটি দীর্ঘদিনের প্রচলিত আলাদা চাষের ধারা বদলে দ্বৈত উৎপাদনের সুযোগ সৃষ্টি করেছে, যা দেশের মৎস্য ও লবণ শিল্পে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে।
মাছ ও চিংড়ির হ্যাচারিতে আর্টিমিয়া বহুদিন ধরে উচ্চমানের জীবন্ত খাবার (লাইভ ফিড) হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। লবণাক্ত পানি ও লবণ হ্রদে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এ ক্ষুদ্র শৈবালভোজী প্রাণীর শুকনো ডিম বা 'সিস্ট' বিশ্বজুড়ে ব্যাপকভাবে আমদানি-রপ্তানি হয়। বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামুদ্রিক হ্যাচারিতে আর্টিমিয়ার ব্যবহার বেড়েছে। প্রতি বছর বাংলাদেশে ৪০-৫০ টন আর্টিমিয়া আমদানি করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। নতুন এই সম্ভাবনাকে কাজে লাগানো গেলে দেশের অর্থ দেশেই রাখা যাবে বলে মনে করছন গবেষকরা।
নতুন উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে একইসঙ্গে লবণ ও আর্টিমিয়া চাষ করা সম্ভব হবে। এর ফলে ব্যয় কমবে, আয় বাড়বে এবং সার্বিকভাবে চাষ ব্যবস্থা আরও সাশ্রয়ী ও টেকসই হবে। পাশাপাশি দেশে উৎপাদিত আর্টিমিয়া রপ্তানির সুযোগ সৃষ্টি হলে বৈদেশিক মুদ্রা আয়ও বাড়বে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট-এর (এসসিএমএফপি) অর্থায়নে ২০২৪ সালের জুনে প্রকল্পটি শুরু হয়। ২০২৫ সালের জুলাইয়ে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়।
গবেষক ড. শফিকুল ইসলাম জানান, এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, যাতে উৎপাদিত আর্টিমিয়া, সিস্ট, বায়োমাস ও লবণ বাণিজ্যিকভাবে বাজারজাত করা যায়। সরকারি প্রণোদনা পেলে বাংলাদেশেও এটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)