দেশে তথ্য চুরির ম্যালওয়ারের বিস্তার, সতর্কতা জারি
দেশের আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ম্যালওয়ারের বিস্তার ঘটায় সতর্কতা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সার্ট এ সতর্কতা জারি করে।
সতর্কতায় বলা হয়, আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়ার সামগ্রিকভাবে ইনফো স্টেলার হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়ারের মূল লক্ষ্য হয়ে থাকে অবকাঠামোয় লগইনের তথ্য যেমন, ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্যাদি সংগ্রহ করা এবং উক্ত তথ্যসমূহ সাইবার অপরাধীদের অবকাঠামোয় বা সিস্টেমে পাঠানো। সাইবার অপরাধীরা এ ধরণের তথ্যাদির অপব্যবহার করে বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনা করতে পারে।
ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানেরও এ ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এ ধরনের ম্যালওয়ার সংক্রমণে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ধরনের ঘটনার পরিক্রমা বিশ্লেষণ করে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে অনুরূপ ম্যালওয়ারের অস্তিত্ব আশংকাজনক হারে বাড়ছে।
এ ধরনের ম্যালওয়ারের আক্রমণ থেকে রক্ষা পেতে কোনোরূপ সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে পাওয়া ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা আবশ্যক বলে সতর্ক করেছে ই-গভ সার্ট।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।