দেশে কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করছে -হোসেন জিল্লুর
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ধীরগতির প্রবৃদ্ধি, বিনিয়োগ খরাসহ নানা কারণে দেশে কর্মসংস্থান সংকট ‘মহামারী’ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশে কর্মসংস্থান সংকটের পাশাপাশি মানসম্মত শিক্ষার অভাব এখন প্রকট। আমরা শিক্ষা ও শিখন উভয় ক্ষেত্রেই পিছিয়ে পড়েছি। মানসম্মত শিক্ষার অভাবেও তরুণরা চাকরি পাচ্ছে না।
গত শনিবার পিপিআরসি আয়োজিত ‘হোয়াট ইজ ড্রাইভিং দ্য পভার্টি রিভার্সেল ইন বাংলাদেশ?’ শীর্ষক এক অনলাইন সংলাপে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পিপিআরসির করা গবেষণার অর্থনৈতিক নানা দিক তুলে ধরেন হোসেন জিল্লুর রহমান। গবেষণায় দেখা যায়, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে ১০ শতাংশ বেড়েছে। ২০২২ সালে দারিদ্র্যসীমার ওপরে থাকা ১৮ শতাংশ মানুষ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর অন্যতম কারণ কভিড-১৯, মূল্যস্ফীতি, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা। প্রতিবেদনে বলা হয়, দেশে দারিদ্র্য বৃদ্ধির পেছনে মূল কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী অসুস্থতা। গবেষণায় দেখা গেছে, ৫১ শতাংশ পরিবারে কমপক্ষে একজন দীর্ঘস্থায়ী অসুস্থ রোগী। ৪০ শতাংশ মানুষের ঋণ ক্রমাগত বাড়ছে।
১২ শতাংশ দরিদ্র পরিবার খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। গবেষণায় আরো দাবি করা হয়, দেশের ৩৬ শতাংশ মানুষ এখনো স্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে না। কর্মসংস্থানের পরিস্থিতি বিবেচনায় ৩৮ শতাংশ লোক কর্মহীন। ৪৫ শতাংশ মানুষ আত্মকর্মসংস্থানে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












