‘দেশের নেতৃত্বে মধ্যপন্থী হিসেবে তারেক রহমানই গ্রহণযোগ্য’
নিজস্ব প্রতিবেদক:
জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অথচ সব ধর্মবর্ণ-গোত্রের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন নেতার প্রয়োজন। এ ধরনের নেতা তারেক রহমানকে ছাড়া কাউকে দেখছি না। কারণ তারেক রহমান মধ্যপন্থী ধারার রাজনীতি করলেও ইসলামী মূলধারার রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি প্রতিনিধি দল ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসানের নেতৃত্বে প্রতিনিধিদল দৈনিক ইনকিলাব ভবনে সম্পাদকের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
এ এম এম বাহাউদ্দীন বলেন, তারেক রহমান দেশে এলে রাজনীতির চিত্রই পাল্টে যাবে। আলেমদের কেউ কেউ মনে করছেন বিএনপি ক্ষমতায় এলে শরিয়াবিরোধী অবস্থান নেবেন। আবার কেউ কেউ প্রচার করছেন বিএনপি ক্ষমতায় এলে ইসলামী উগ্রবাদকে প্রশ্রয় দেবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে যে চেতনা ধারণ করতে হয় তিনি সেটাই করছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামী চেতনা ধারণ করেন কিন্তু সব ধর্মের মানুষ প্রতিই তার সমান টান।
এ এম এম বাহাউদ্দীন বলেন, ইসলামের মূলধারা ঠিক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাতিলের সাথে আপোস না করে হকপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বাস্তবতা এমন যে ইসলামের মূলধারাকে পাশ কাটিয়ে আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করলেও আমার কোনো সংশয় নেই। নির্বাচন যথাসময়ে হবেই ইন শা-আল্লাহ। তবে হিন্দুত্ববাদীদের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্বাসনে কেউ কেউ পি আর পদ্ধতির নির্বাচনের দাবি করছে। যুগপৎ আন্দোলনের নামে জামায়াতে বিভ্রান্তি সৃষ্টি করছে। পি আর নামের কিছুই থাকবে না।
এ এম এম বাহাউদ্দীন বলেন, বর্তমানে দেশে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট বিরাজ করছে। এ সঙ্কট দীর্ঘায়িত হলে ধর্মীয় সঙ্কটও দেখা দিতে পারে। বৈদেশিক ঋণের বোঝা দিন দিন বাড়ছে। প্রধান উপদেষ্টা ইউনূস দেশের অর্থনৈতিক সঙ্কট নিরসনের কোনো ভূমিকা রাখতে পারছে না। বিদেশি বিনিয়োগকারীদের আনতে পারছে না। বিদেশিরা জানিয়ে দিয়েছেন অন্তর্র্বতী সরকারের সময় তারা বিনিয়োগ করার ঝুঁকি নেবেন না। প্রধান উপদেষ্টা নিজের ব্যবসার সুদ মওকুফ করিয়ে নিয়েছে। জাপানে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।