দেশের তৈরি সুতায় রপ্তানি আয়ের নতুন দিগন্ত
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিক নীতি সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের পেট্রো কেমিক্যাল খাতে সৌদি বিনিয়োগ বাড়ানো সম্ভব। বিশেষ করে 'ম্যান মেইড ফাইবার' বা কৃত্রিম সুতা তৈরির খাতটি বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। উদ্যোক্তারা মনে করছেন, বেসরকারি খাতের সঙ্গে সৌদি বিনিয়োগ যুক্ত হলে দেশে বিদেশি বিনিয়োগের খরা কাটবে।
বর্তমানে দেশে অটোমেটেড মেশিনে বিভিন্ন পেট্রো কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার করে সুতা তৈরি হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে মর্ডান সিনটেক্স লিমিটেডের কারখানায় তৈরি এসব সুতা দিয়ে কাপড় ও পোশাক তৈরি করে বিশ্বব্যাপী রপ্তানি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্ল্যান্ট হেড এস এ মন্ডল জানান, তাদের পণ্যের প্রায় শতভাগ কাঁচামাল ক্রুড অয়েল থেকে আসে, যা সৌদি বিনিয়োগের একটি বড় ক্ষেত্র হতে পারে।
মর্ডান সিনটেক্সের চেয়ারম্যান মোস্তফা হায়দার এবং সৌদি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর মতে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিশাল খালি জায়গায় সৌদির সহায়তায় বিশ্বমানের শিল্প গড়ে তোলা সম্ভব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) ড. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এজন্য কর কাঠামো সহজ করা ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতে আলাদা নীতি এবং বিদেশে প্রচার চালানো প্রয়োজন। পেট্রো রিফাইনারি ও পেট্রো কেমিক্যাল শিল্প রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে একটি শক্তিশালী বিকল্প হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)