দূতাবাসে ন্যাটোর হামলা ভুলে যাবে না চীন
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২৪ বছর আগে তৎকালীন ইউগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডের দূতাবাসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিমান হামলার কথা চীনের জনগণ কখনও ভুলে যাবে না।
গত সোমবার (৮ মে) বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন একথা বলেছে।
সে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তার সেই ‘বর্বরোচিত অপরাধের’ কথা স্মরণ করতে হবে। নতুন করে চীনের সঙ্গে সংঘাত ও বিবাদ বাধানোর মতো শীতল যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
১৯৯৯ সালের ৭ মে ন্যাটো জোটের যুদ্ধবিমান বেলগ্রেডের চীনের দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ওই দূতাবাসে অবস্থানরত তিন চীনা সাংবাদিক নিহত ও অন্তত ২০ কূটনীতিক আহত হয়।
ওয়াং ওয়েনবিন বলেছে, ন্যাটো জোট নিজেকে একটি আঞ্চলিক ও আত্মরক্ষামূলক সংস্থা বলে দাবি করা সত্ত্বেও বিশ্বব্যাপী বহু ভয়াবহ আগ্রাসন চালিয়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে।
তিনি উদাহরণ হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, ইরাক, আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়ায় ন্যাটো জোটের হামলার কথা উল্লেখ করেন।
ওয়াং বলেন, শুধুমাত্র ২০০১ সালের পর ন্যাটো যতগুলো আগ্রাসন চালিয়েছে তাতে লাখ লাখ মানুষ নিহত ও কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সতর্ক করে দিয়ে সে বলেছে, ন্যাটো এবার পূর্ব এশিয়া এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার অশুভ দৃষ্টি নিক্ষেপ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












