দুর্নীতিমুক্ত অর্থব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবো -অর্থ প্রতিমন্ত্রী
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
একটি দুর্নীতিমুক্ত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী। এ সময় অনুভূতি জানতে চাইলে প্রতিমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, দেশের অর্থব্যবস্থার সঙ্গে প্রত্যেক মানুষের সম্পৃক্ত রয়েছে। তাই অর্থনৈতিক উন্নয়ন করতে হলে একটা স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আমার ওপর যে ভরসা রেখেছেন, তা আমি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো জানিয়ে তিনি বলেন, অর্থনীতির সঙ্গে সারা দেশের মানুষ সম্পৃক্ত এবং সারা বিশ্বের মানুষ সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত অর্থ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করবো।
কর্মপরিকল্পনা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কী এবং বর্তমান পরিস্থিতি কী, সেটা আমি কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হয়ে আমার কর্মপরিকল্পনা নির্ধারণ করবো। আমি সর্বদা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পরামর্শক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)