ঘটনা থেকে শিক্ষা:
দুনিয়াবী আলোচনা এবং দুনিয়াদারদের সাথে চলাফেরা করলে দুনিয়ার মুহব্বত বৃদ্ধি পায়
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ রবি , ১৩৯২ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
প্রত্যেক জিনিসের একটা তাছীর রয়েছে। এজন্যই তাসাউফের মূল বিষয় হচ্ছে- সংসর্গ তাছীর করে। অর্থাৎ ছোহবত তাছীর করে।
এ প্রসঙ্গে বলা হয়, হযরত মীর্জা মায্হার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি, যিনি মায়ের পেট থেকে ত্রিশ পারা পবিত্র কুরআন শরীফ উনার হাফিয ছিলেন। কিতাবে লেখে- দু’জন ব্যক্তি মায়ের পেট থেকে ত্রিশ পারার হাফিয হয়ে জন্মগ্রহণ করেছেন। একজন হলেন- হযরত বখ্তীয়ার ক্বাকী রহমতুল্লাহি আলাইহি, দ্বিতীয় জন হলেন- হযরত মীর্জা মায্হার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি। যিনি বাদশাহ্ আলমগীরের আত্মীয় ছিলেন, উনি ওলীয়ে মাদারজাত, হাফিযে মাদারজাত, বিরাট বুযুর্গ। উনি উনার পীর সাহেব হযরত নূর মুহম্মদ বাদায়ুনী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে একদিন গিয়েছিলেন, রীতিমত নিয়মিত যাওয়া-আসা করতেন। একদিন পীর সাহেব বললেন, মীর্জা সাহেব আপনার শরীর থেকে শরাবের গন্ধ আসছে, তার কি কারণ? আপনার শরীর থেকে শরাবের গন্ধ আসছে, তার কি কারণ হে মীর্জা সাহেব? পীর সাহেব নিজেও জানতেন যে, হযরত মীর্জা মাযহার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি শরাব পান করা তো দূরের কথা, কোনদিন দেখেনওনি। আর মীর্জা সাহেব নিজেও ফিকির করতেছিলেন যে, ব্যাপারটি কি ঘটে গেল? আমার শরীর থেকে শরাবের গন্ধ বের হচ্ছে কেন? অনেক ফিকির করার পর বললেন, হুযূর বেয়াদবী মাফ করবেন, আমি যখন আপনার দরবার শরীফ উনার উদ্দেশ্যে পথ দিয়ে আসছিলাম, তখন বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হচ্ছিল। একটা শরাবখোর শরাব পান করে মাতাল হয়ে, আমি রাস্তার যেদিক দিয়ে আসতেছিলাম, তার বিপরীত দিক থেকে সে হেঁটে যাচ্ছিল। তার শরীরের বাতাসগুলো আমার শরীরে লেগেছিল। সম্ভবতঃ সে কারণেই আপনি আমার শরীর থেকে শরাবের গন্ধ পাচ্ছেন। যখন উনি এটা বললেন, তখন হযরত নূর মুহম্মদ বাদায়ূনী রহমতুল্লাহি আলাইহি যিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী ছিলেন, তিনি বললেন যে, হ্যাঁ তাই হবে, সেই শরাবখোরের শরীরের বাতাস আপনার শরীরে লেগেছে, যার কারণে আপনার শরীর থেকে শরাবের গন্ধ বের হচ্ছে। (নাঊযুবিল্লাহ্)
এখন চিন্তা এবং ফিকিরের বিষয় এই যে, একটা শরাবখোরের শরীর থেকে শরাবের বাতাস লাগার কারণে একজন মহান আল্লাহ পাক উনার খালেছ অলী, যিনি অলীয়ে মাদারজাত, হাফেজে মাদারজাত, উনার শরীর থেকে যদি শরাবের গন্ধ বের হতে পারে, তাহলে দুনিয়ার গন্ধ আমাদের শরীর থেকে কতটুকু বের হবে? সেটাই ফিকিরের বিষয়।
অতএব, আমাদের শরীর থেকে দুনিয়ার গন্ধ কতটুকু বের হবে, সেটা আমাদের ফিকির করতে হবে। যেহেতু দুনিয়ার মধ্যে আমরা রয়েছি এবং দুনিয়ার মধ্যে আমরা মশগুল, আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মুহব্বত রয়েছে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের শরীর থেকে দুনিয়ার মুহব্বত কতটুকু আসতে পারে, এটা ফিকিরের বিষয়। যেহেতু দুনিয়ার একটা তাছীর বা ক্রিয়া রয়েছে।
কাজেই প্রত্যেক ব্যক্তিকেই এই তাছীর এবং ক্রিয়া থেকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তার অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করে দিতে হবে।
বর্তমান যামানায় অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করার একমাত্র উপায় হচ্ছে, খলীফাতুল্লাহ খলীফাতু রসুলুল্লাহ সাইয়্যিদুনা রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের পবিত্র ছোহবত মুবারক এখতিয়ার করা, সর্বক্ষেত্রে উনাদেরকে অনুসরণ-অনুকরণ করা। কারণ, উনাদের মুহব্বত ঈমান আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে উনাদের পবিত্র ছোহবত মুবারক এখতিয়ার করার মাধ্যমে খালিছ হিদায়েত এবং আল্লাহওয়ালা হওয়ার তাওফিক দান করুন। আমীন।
-তাসনীম আহমদ খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












