দুই দিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিপ্রতি ৩৫ টাকা
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আবারও উত্তপ্ত হয়ে উঠছে পেঁয়াজের বাজার। দুই দিনের ব্যবধানে খুচরা পর্যায় কেজিতে দাম বেড়েছে ৩৫ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে উৎপাদন এলাকাগুলো থেকে পেঁয়াজ আসা কমে গেছে। তাদের ধারণা, আমদানি করা হবে না- এমন খবরে মজুতদার ও কৃষকরা ধীরগতিতে পেঁয়াজ ছাড়ছেন। তাছাড়া প্রতিবছর এ সময় বাজারে মুড়িকাটা পেঁয়াজ চলে আসে। এবার এখনও আসেনি। এসব কারণে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
রাজধানীর মহাখালী, মিরপুর ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। পেঁয়াজের বাজার মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে। তখন চার-পাঁচ দিনের ব্যবধানে ৪০ টাকার মতো বেড়ে যায় দাম। প্রতিকেজির দর ওঠে ১১৫ থেকে ১২০ টাকায়। এরপর সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে থাকে। ধীরে ধীরে কমে ১০৫ থেকে ১১০ টাকায় নেমে আসে। ৪-৫ দিন ধরে দাম আবারও বাড়তে শুরু করছে।
গত বুধবার খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকা। তবে গতকাল প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। সেই হিসাবে দুই দিনের ব্যবধানে বেড়েছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৪০ টাকা। তবে টিসিবির হিসাবে, গত বছরের চেয়ে এখনও ১০ শতাংশ কম দর রয়েছে পেঁয়াজের।
গত সপ্তাহে কৃষি উপদেষ্টা জানিয়েছিলেন, পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে। নতুন পেঁয়াজও শিগগিরই বাজারে চলে আসবে। তাই কৃষকের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। সরকারের এমন পদক্ষেপের সুযোগ নিচ্ছেন মজুতদাররা।
কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসা হাসিবুল ইসলাম বলেন, ৩-৪ দিন আগে ১১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। দোকানদার এখন দাম চাচ্ছেন ১৫০ টাকা। বাজার তদারকের বিষয়ে সরকারের ন্যূনতম কোনো নজরদারি নেই। এই সুযোগেই তারা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।
ঢাকায় যেসব জেলা থেকে পেঁয়াজ আসে, সেসব এলাকায় দাম বাড়ছে বলে জানান কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী বাবুল মিয়া। তিনি বলেন, দুই দিনের ব্যবধানে উৎপাদন এলাকা ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনার হাটে প্রতিমণে পেঁয়াজের দাম এক লাফে বেড়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)