দুই দলের সংলাপে সমাধান আসবে : মার্কিন পর্যবেক্ষক দলকে মিডিয়া প্রতিনিধিদল
নির্বাচন নিয়ে দুই পক্ষের দুই অবস্থান। এই সমস্যার সমাধান করতে হলে দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে। যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে এমন কথাই জানিয়েছেন দেশের মিডিয়া প্রতিনিধি দলের সদস্যরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর হোটেল ওয়েস্টিনের যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এ কথা বলেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আমাদের কাছে নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা আমাদের মতো নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানিয়েছি।’
তবে নির্বাচনের পরিবেশ সম্পর্কে কী তথ্য তুলে ধরা হয়েছে তা তিনি জানাননি।
সোহরাব হাসান বলেন, ‘আমাদের মিডিয়ার স্বাধীনতার প্রসঙ্গে কথা হয়েছে। মিডিয়ার স্বাধীনতা, দেশের নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা জানিয়েছি মাঠে যা দেখছি, যা শুনছি তা বলার চেষ্টার করেছি। যে বাধা আছে তা অতিক্রম করার চেষ্টা আছে আমাদের সাংবাদিক বন্ধুদের।’
মিডিয়ার স্বাধীনতা নিয়ে কোনো পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে প্রাক-নির্বাচন পরিস্থিতি নিয়ে।
বৈঠক থেকে বের হয়ে ঢাকা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহান বলেন, ‘তারা কিছু জানতে চাননি। তবে তারা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চান। সুষ্ঠু নির্বাচন চান, সেটা কীভাবে হতে পারে সেজন্য রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে তারা বসেছেন।’
তিনি বলেন, ‘মিডিয়ার সঙ্গেও কিছু কথা বলতে চেয়েছেন, তারা আমাদের আইডিয়া জানতে চেয়েছেন-আমরা বলেছি আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবাই স্বাধীনতা চাচ্ছি, ভালোভাবে রিপোর্ট প্রকাশের।’
গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশে কোনো বাধার কথা বলেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাধা রয়েছে এমন কিছু আমরা তাদের বলিনি। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি ক্ষমতাসীন দল ও বিরোধী দল একসঙ্গে বসে সংলাপের মাধ্যমে যদি তারা ঐক্যমতে আসেন তাহলে আমাদের সবার জন্য ভালো হয়।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।