দিল্লির পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা!
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশকে ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা ছড়াচ্ছে ভারতের একাধিক শহরে। কলকাতা, শিলিগুড়ি থেকে শুরু করে রাজধানী দিল্লি– প্রতিটি জায়গাতেই বাংলাদেশের কূটনৈতিক ও ভিসা সংক্রান্ত অফিস ঘিরে বিক্ষোভ, প্রতিবাদ এবং কড়া নিরাপত্তার ছবি সামনে আসছে। বাংলাদেশে হিন্দুদের ওপর তথাকথিত নির্যাতনের মিথ্যা অভিযোগই এই আন্দোলনের কেন্দ্রবিন্দু।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কলকাতায় শতাধিক বিক্ষোভকারী শিয়ালদহ থেকে পদযাত্রা শুরু করেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে। ‘হিন্দু হুঙ্কার পদযাত্রা’ নামে এই মিছিলের আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ।
বিক্ষোভকারীরা ‘হিন্দু হিন্দু ভাই ভাই’, ‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই’-সহ একাধিক স্লোগান তোলে। বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু শ্রমিককে হত্যার ঘটনার অজুহাতে তারা এ বিক্ষোভ করে।
কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ ভিসা এপ্লিকেশন সেন্টারের সামনে বিক্ষোভ দেখান অনেকে। দাবি ওঠে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতেও। বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের জেরে কূটনৈতিক এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়। দিল্লি পুলিশ জানায়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকিতে পড়তে দেয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)