দখলদার সন্ত্রাসী ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার করবে দক্ষিণ আফ্রিকা
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাদিস ১৩৯১ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দক্ষিণ আফ্রিকার সরকার বলেছে, গাজার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে ‘ইঙ্গিত’ দিতে দখলদার সন্ত্রাসী ইসরায়েল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করবে দেশটি।
প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনৈতিক কর্মীকে পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেননি।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা...ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকা-ে অত্যন্ত উদ্বিগ্ন।
আমরা বিশ্বাস করি, ইসরায়েলের প্রতিক্রিয়ার ধরন একটি সম্মিলিত শাস্তিতে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, গাজায় সংঘাতের সমাপ্তির আহ্বান চালিয়ে যাওয়ার মধ্যে দক্ষিণ আফ্রিকার উদ্বেগের ইঙ্গিত দেওয়া তারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
প্রিটোরিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ইস্যুর সোচ্চার সমর্থক।
দেশটির ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি প্রায়ই ইস্যুটিকে বর্ণবাদের বিরুদ্ধে তাদের সংগ্রামের সঙ্গে যুক্ত করে।
কূটনীতিকদের প্রত্যাহার করা ‘স্বাভাবিক অনুশীলন’ উল্লেখ করে নালেদি প্যান্ডর বলেছে, রাষ্ট্রদূতরা সরকারকে পরিস্থিতি সম্পর্কে একটি ‘সম্পূর্ণ ব্রিফিং’ দেবে। তারপর তারা সিদ্ধান্ত নেবে, সহায়তা করা যায় কি না অথবা নিরবিচ্ছিন্ন সম্পর্ক আসলে টিকিয়ে রাখা যায় কি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)