আইসিসির সিদ্ধান্ত নিয়ন্ত্রণে আড়িপাতা, হ্যাকিং, হুমকি:
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের স্পর্শকাতর কর্মকাণ্ড ফাঁস
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ৩১ মে, ২০২৪ খ্রি:, ১৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলী করিম খান হামাস ও ইসরায়েল শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করার সময় আদালতের কাছে রহস্যময় এক বার্তাও দেন। তিনি আহবান জানান, আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজে বাধা-প্রদান, ভয় দেখানো ও তাদের উপর অবৈধভাবে প্রভাব বিস্তার করার যে কোন ধরণের চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।
এই প্রভাব বিস্তার ও বাধা দানের কাজ কারা করছে সেদিন তা পরিষ্কার করেননি করিম খান। তবে শীর্ষ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে সন্ত্রাসবাদী কাপুরুষ ইসরায়েল তার গোয়েন্দা, প্রযুক্তি দিয়ে কিভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে আসছে। দখলদার সন্ত্রাসী ইসরায়েল ভিত্তিক সংবাদ ম্যাগাজিন প্লাস ৯৭২, হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কলের সঙ্গে পরিচালিত সেই যৌথ অনুসন্ধান দুইটি সিরিজ রিপোর্টে গত মঙ্গলবার প্রকাশ করেছে দ্যা গ্যার্ডিয়ান। যেখানে আদালতকে প্রভাবিত করতে গত প্রায় এক দশক ধরে দখলদার ইসরায়েল সরকারের চালানো এসব কর্মকান্ড বেরিয়ে এসেছে। প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের উপর গত দশকের বিভিন্ন সময়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে ২০২১ সালে শুরু হওয়া আইসিসির অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এর দায়িত্বে ছিলো আইসিসির সাবেক প্রসিকিউটর ফাতাউ।
গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করেছে, দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে আইসিসির বিভিন্ন সারির কর্মকর্তাদের সব ধরনের যোগাযোগের ওপর নজর রাখছিল। এর মধ্যে আছে ফাতাউ ও তার বর্তমান উত্তরসূরী করিম খান। দেশটির এই নজরদারি এসব আদালত সংশ্লিষ্টদের ফোন, মেইল, ম্যাসেজ, ডকুমেন্ট সব ক্ষেত্রেই বিরাজমান ছিল। গার্ডিয়ান নয় বছর ধরে নজিরবিহীন এই নজরদারিকে আইসিসির বিরুদ্ধে কাপুরুষ ইসরায়েলের গোপন ‘যুদ্ধ’ বলে উল্লেখ করেছে। সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক সংঘটিত অপরাধের তদন্তকালীন ফাতাউ শুধু নজরদারিতেই ছিলো না, তাকে দেয়া হয়েছিল হুমকিও। দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই প্রধান কৌঁসুলিকে হুমকি দিয়েছিলো।
একাধিক গোপন বৈঠকে তদন্ত কাজ বাদ দেয়ার জন্য তার উপর চাপও সৃষ্টি করেছিলো কোহেন। ফাতাউ যাতে সন্ত্রাসী ইসরায়েলের প্রত্যাশা মত কাজ করেন সেটি নিশ্চিতে তার সঙ্গে সমঝোতার ব্যাপারে আগ্রহী ছিলো কুখ্যাত নেতানিয়াহু। তার অনানুষ্ঠানিক দূত হিসেবেই সে সময় কাজ করছিলো কোহেন। সাম্প্রতিক সময়েও এই আড়িপাতা ও হ্যাকিং অব্যাহত রেখেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। ফলে চলমান সংঘাতে যুদ্ধাপরাধ ইস্যুতে আইসিসির সম্ভাব্য অবস্থান নিয়ে আগেই তথ্য পেয়ে যাচ্ছে নেতানিয়াহু। এখন নজরদারীর কেন্দ্রবিন্দুতে আছেন করিম খান। আইসিসির কাছে তার যুদ্ধ সংশ্লিষ্টদের গ্রেফতারি পরোয়ানা চাওয়ার বিষয়টি আড়িপেতে আগেই জেনে গিয়েছিল দখলদার সন্ত্রাসী ইসরায়েল। ফলে আবেদনের আগে থেকেই করিম খানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে মার্কিন আরেক সন্ত্রাসী ও ইহুদীবাদী মদদদাতা যুক্তরাষ্ট্র।
গার্ডিয়ানকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানায়, আইসিসিতে চলমান মামলার ব্যাপারে গোপন তথ্য জানতে এই ধরণের নজরদারিতে ব্যাপক ‘আগ্রহ’ ছিল নেতানিয়াহুর। এই গোপন কর্মকান্ড দেখভাল করতো তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। আইসিসির উপর নিখুঁত নজরদারি নিশ্চিতে একসঙ্গে কাজ করতো গোয়েন্দা সংস্থা, সিন বেত, সামরিক বাহিনীর গোয়েন্দা শাখা, আমান, সাইবার ইন্টিলিজেন্স ডিভিশন, ইউনিট ৮২০০। আড়িপাতা ও হ্যাকিং থেকে প্রাপ্ত যাবতীয় গোপন তথ্য শুধু সরকারের শীর্ষ মহলে প্রকাশ করা হত। গার্ডিয়ান জানায়, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাবেক মোসাদ প্রধান কোহেন আইসিসি প্রসিকিউটরকে হুমকি ও প্রলুদ্ধ করার কাজে সহযোগী হিসবে পেয়েছিলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফকে।
এসব তৎপরতার ব্যাপারে গার্ডিয়ানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন মুখপাত্র বলেছে, ‘আমাদের কাছে পাঠানো প্রশ্নগুলোতে অনেক মিথ্যা এবং ভিত্তিহীন বিষয় রয়েছে, যা ইসরায়েলকে আঘাত করার জন্য করা হয়েছে।’ কোহেন এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমটির কাছে কোন মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












