দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা: গাজা থেকে সরে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী! পোস্ট-ট্রমাটিক স্ট্রে ডিসঅর্ডারে ভুগছে এক তৃতীয়াংশ ইসরায়েলি
, ২০ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গাজার উত্তর অংশ থেকে দখলদার সন্ত্রাসী ইসরাইল তার বাহিনী প্রত্যাহার করছে বলে দাবি করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসসাম বিগ্রেড।
কাসসাম ব্রিগেড উত্তর গাজায় তাদের অভিযানকে 'ব্যর্থ' হিসেবে অভিহিত করেছে। তারা জানায়, উত্তর গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর ৭০ ভাগই এখন চলে গেছে।
ইসরাইলি বাহিনী এখনো সবাইকে উত্তর থেকে দক্ষিণে ঠেলে দিচ্ছে। তারা লিফলেট ফেলে বলছে যে তাদের পরবর্তী টার্গেট খান ইউনিস। সেখানেই তাদের পরবর্তী বড় অভিযান হবে।
গাজায় যুদ্ধবিরতি শেষে আবারো ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইসরাইল। তারা গত এক দিনে সাত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
রোববার গাজার মিডিয়া অফিসের ডিজি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শেখ রাদওয়ান ও আল-নাসরে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে।
এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষে জুমুয়াবার আবারো অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালানো শুরু করে। এ হামলায় ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
পোস্ট-ট্রমাটিক স্ট্রে ডিসঅর্ডারে ভুগছে এক তৃতীয়াংশ ইসরায়েলি: জরিপ
এবার প্রকাশ্যে এল দখলদার সন্ত্রাসী ইসরাইলী জনসাধারণের অবস্থা। এক জরিপে জানা গেছে, হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে দেশটির এক তৃতীয়াংশ জনগণ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছে।
জরিপটি পরিচালনা করেন আচভা একাডেমিক কলেজ, হাইফা ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা। গবেষণায় ১৮ বছর বা তার বেশি বয়সী ৪২০ জন ইসরায়েলির গাজায় আক্রমণ এবং পরবর্তী যুদ্ধের মাত্রা সম্পর্কে জপিরটি চালানো হয়।
ইসরায়েলের হারেৎজ পত্রিকা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৩৪ শতাংশের মধ্যে পিটিএসডি’র সাথে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ পাওয়া গেছে। এছাড়া যারা সরাসরি আক্রমণের সম্মুখীন হয়েছেন বা তাদের কাছের কাউকে হারিয়েছেন তাদের ক্ষেত্রে এর মাত্রা ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। সূত্র: হারেৎজ, আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












