দখলদার সন্ত্রাসী ইসরাইলি পণ্যের বৈশ্বিক বয়কটে বৃদ্ধি হলো হালাল পণ্যের চাহিদা
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাদিস ১৩৯১ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, রাশিয়া থেকে মালয়েশিয়া পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরাইলি পণ্য বয়কটের আন্দোলন গতি লাভ করায় হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত তিন সপ্তাহে হালাল পণ্যের চাহিদা দ্বিগুণ বেড়েছে।
ওয়ার্ল্ড হালাল সামিট কাউন্সিলের চেয়ারম্যান এবং ডিসকভার ইভেন্টের প্রধান ইউনুস ইতে বলেছেন, গাজায় গত ৪০ দিন ধরে গণহত্যা চালানো হয়েছে। এতে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা নিরব থাকেন, জনসাধারণ তাৎপর্যপূর্ণ ক্ষোভ প্রকাশ করছে। বিশ্বের অনেক দেশে প্রতিবাদ হচ্ছে এবং আমাদের দেশের মতোই ইসরাইলি পণ্য বয়কট বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে।
বিশ্বব্যাপী অনেক দেশে ইসরাইলি পণ্যের বিকল্পের অনুসন্ধান ত্বরান্বিত হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে ইতে বলেন, এই পরিস্থিতি হালাল-প্রত্যয়িত পণ্যের চাহিদাকে নির্দেশ করছে। বিশেষ করে গত তিন সপ্তাহে হালাল প্রত্যয়িত পণ্যের বিক্রি, খাদ্য থেকে স্বাস্থ্যবিধি উপকরণ পর্যন্ত, ফার্মাসিউটিক্যালস থেকে টেক্সটাইল এক শ ভাগের বেশি বৃদ্ধি পেয়েছে।
ইতে আরো বলেন, বিশ্বব্যাপী ইসরাইলি পণ্যগুলোর একটি শক্তিশালী একচেটিয়া অবস্থান রয়েছে। যদিও অনেক হালাল-প্রত্যয়িত পণ্য একই রকম বা এমনকি উচ্চ মানের, কিন্তু এই ব্র্যান্ডগুলো তাদের একচেটিয়া অবস্থান ভাঙতে লড়াই করছিল। এখন বিশ্বব্যাপী হালাল পণ্যের একটি শক্তিশালী চাহিদা দেখা দিয়েছে। যারা বিকল্প পণ্য খোঁজেন, তাদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












