দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
লেবাননের আল-মায়াদিন জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে উত্তর ইসরাইলের আল-জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সন্ত্রাসী সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং ইসরাইলি দখলদার সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।
এছাড়া, ইসরাইলের আল-মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবার্ষণ করে। এর পাশাপাশি ইসরাইলের একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরাইলের দুটি সাঁজোয়া যান ধ্বংস হয়। ইসরাইলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী।
হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।