দখলদার ইসরায়েলের ‘হিট লিস্ট’ প্রকাশ: কারা ছিলো মোসাদের টার্গেটে?
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে দখলদার ইসরায়েল এক গোপন সামরিক অভিযান পরিচালনা করেছে। ‘অপারেশন নার্নিয়া’ নামের এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের একে একে হত্যা করার দাবি করেছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলি দৈনিক দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।
দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত জুমুয়াবার শুরু হওয়া ‘রাইজিং লায়ন’ অভিযানের অংশ হিসেবে মোসাদের এই বিশেষ অভিযান পরিচালিত হয়। টার্গেট ছিলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্ব ও পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। পরিকল্পনা ও বাস্তবায়নের মূল দায়িত্বে ছিলো দখলদার ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর ১২০ জন সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ দল।
অভিযানের আগে ইরানিদের ৪ স্তরের ‘হিট লিস্ট’ তৈরি করেছিলো। সর্বোচ্চ স্তরে ছিলো যেসব বিজ্ঞানীদের সামরিক ও কারিগরি দক্ষতা অত্যন্ত উচ্চ এবং যাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
নিহত শীর্ষ বিজ্ঞানীরা:
* ফেরেইদুন আব্বাসি (পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ)
* মোহাম্মদ মাহদি তাহরানচি (পদার্থবিদ)
* আকবর মাতলালি জাদে (কেমিক্যাল ইঞ্জিনিয়ার)
* সাঈদ বেরাজি (উপাদান প্রকৌশল বিশেষজ্ঞ)
* আমির হাসান ফাকাহি (পদার্থবিদ)
* আবদুল হামিদ মিনুশাহর (রিঅ্যাক্টর পদার্থবিদ)
* মনসুর আসগারি (পদার্থবিদ)
* আহমদ রেজা দাওলপারকি দরিয়ানি (পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ)
* আলি বাখায়ী কাতেহরেমি (যান্ত্রিক প্রকৌশলী)
ইসরায়েলের এই অভিযানের লক্ষ্য ছিলো, ইরানের পরমাণু সক্ষমতাকে পেছনে ঠেলে দেওয়া এবং একইসঙ্গে তেহরানের অভ্যন্তরে ভয় ও বিভ্রান্তি ছড়ানো। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)