দখলদার ইসরায়েলের নতুন অভিযান, ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার মধ্যাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগে কখনো অভিযান না চালানো ওই এলাকায় হামাসের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছে।
দখলদার সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই এক্সে বলেছে, ‘দেইর এল-বালাহ এলাকায় আশ্রয় নেওয়া বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়া উচিত। দখলদার ইসরায়েল দেইর এল-বালাহর আশেপাশে অভিযান সম্প্রসারিত করছে।
সে নির্দেশ দিয়েছে, ‘নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূলের আল-মাওয়াসি এলাকার দিকে সরে যান।’
প্রায় দু’বছর ধরে চলা যুদ্ধে উপকূলীয় অঞ্চলের বিশাল অংশজুড়ে বারবার ইসরায়েলি সেনাবাহিনীর সরে যাওয়ার নির্দেশে গাজার প্রায় ২০ লাখেরও বেশি মানুষ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ চলতি বছরের শুরুতে বলেছিলো, গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী উচ্ছেদের নির্দেশ দিয়েছে।
গাজায় থাকা জিম্মিদের পরিবারগুলো বলছে, ইসরায়েলি হামলার সম্প্রসারণ হলে তাদের প্রিয়জনদের ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছে।
সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর বিবৃতিতে তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে জরুরিভাবে ইসরায়েলি নাগরিক ও পরিবারগুলোকে যুদ্ধ পরিকল্পনা কি ও এটি কিভাবে গাজায় অপহৃতদের সুরক্ষা দিবে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)