দক্ষিণ বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখরিত কর্মসূচি প্রাঙ্গণ
নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের এক দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে বিএনপির কালো পতাকা গণমিছিল শুরু হবার কথা ছিল বিকেল ৩ টায়। তবে দেরি করে শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে পূর্ব ঘোষিত কালো পতাকা গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন সেøাগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
জুমুয়াবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হয়। শেষ হয় নারিন্দায় গিয়ে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়েছে।
মঞ্চের ব্যানারে লেখা হয়েছে, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে' কালো পতাকা গণমিছিল।
সরজমিনে দেখা গেছে, বেলা সোয়া ২টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পরও বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে অবস্থান করছেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলেও মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।