দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেখা দিয়েছে বন্যা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঝড় থামার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আরও ১০ জন নিখোঁজ রয়েছে।
মুষলধারে বৃষ্টির ফলে গুয়াংডংর নদীগুলোতে পানির স্তর বেড়েছে। ফলে সেখানে শতাব্দীতে প্রায় একবার দেখা যায়-এমন বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। বন্যায় ভেসে গেছে শহরগুলো। প্লাবিত হয়েছে ফসলি জমি। ধসে পড়েছে সেতু। সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ ১০ হাজার মানুষকে। এদের অন্তত ২৫ হাজার জনকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে এই এপ্রিলে ৬০৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে কর্তৃপক্ষ যা ১৯৫৯ সালে রেকর্ড করা শুরুর পর থেকে সর্বোচ্চ। এই অঞ্চলে সাধারণত সেপ্টেম্বরে বৃষ্টি হলেও, এবার আগেই শুরু হয়েছে। আর এ কারণেই অসময়ে দেখা দিয়েছে বন্যা।
এছাড়া চীনের উপকূলীয় শহর শেনজেনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)