দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত অন্তত ২৪
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বয়স্ক, ৬০ থেকে ৭০ বছর বয়স্ক।
এছাড়া ২৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। আগুনের ভয়াবহতায় ২৩ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছে।
এই ভয়াবহ পরিস্থিতিকে দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বর্ণনা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। সে বলেছে, এটি আমাদের দেশের দাবানলের ইতিহাস নতুন করে লিখছে।
প্রবল বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। গত ২১ মার্চ সানচিয়ং কাউন্টিতে আগুনের সূত্রপাত হলেও, খুব দ্রুত তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গেলে গত ২৬ মার্চ জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা সংকটের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে।
এরই মধ্যে ২৭ মার্চ উইসিওংয়ের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়।
দাবানল নিয়ন্ত্রণে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে হাজার হাজার দমকলকর্মী ও প্রায় ৫ হাজার সামরিক সদস্য। এমনকি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীও তাদের হেলিকপ্টার দিয়ে সহায়তা করছে, যাতে আগুনের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
...........................................
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।