শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ত্বাহারাতের ইস্তিব্রা ও ইস্তিন্ক্বার আহকাম

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, রাত ১:২৩
ত্বাহারাতের  ইস্তিব্রা ও ইস্তিন্ক্বার আহকাম
ইস্তিন্জা থেকে পবিত্রতার বিষয়ে গুরুত্বারোপ:
ইস্তিন্জার কারণে ক্ববরের আযাব:
বিশেষ করে ছোট ইস্তিন্জা (প্রস্রাব) থেকে পবিত্রতার বিষয়ে হাদীছ শরীফ উনার মধ্যে অত্যাধিক গুরুত্বারোপ করা হয়েছে। যেমন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اِسْتَنْزِهُوْا عَنِ الْبَوْلِ فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ.
অর্থ: “হযরত আবূ হুরাইরাহ্্ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) বিরত থাকো (বেঁচে থাকো)। কেননা ইস্তিন্জার কারণে (প্রস্রাবের কারণে) অধিকাংশ ক্ববরের আযাব হবে”। (দেরায়া শরহে হেদায়া)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
إِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ فِيْ الْبَوْلِ، فَتَنَزَّهُوْا مِنَ الْبَوْلِ.
অর্থ: “নিশ্চয়ই ইস্তিন্জার কারণে (প্রস্রাবের কারণে) অধিকাংশ ক্ববরের আযাব হবে”। তাই তোমরা ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) বেঁচে থাক। (মুসতাদরেকে হাকেম)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
اِتَّقُوْا الْبَوْلَ، فَإِنَّهٗ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ فِيْ الْقَبْرِ.
অর্থ:“তোমরা ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) বেঁচে থাকো। কারণ বান্দাকে ক্ববরে সর্বপ্রথম ইস্তিন্জা সম্পর্কে (প্রস্রাব সম্পর্কে) হিসাব নেয়া হবে”। (পবিত্র ত্বাবারানী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ مَرَّ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ فَقَالَ اِنَّهُمَا يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، اَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَايَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَفِىْ رِوَايَةٍ لِمُسْلِمٍ لَايَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ وَاَمَّا الْاٰخِرُ فَكَانَ يَمْشِيْ بِالنَّمِيْمَةِ، ......
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুমা উনার থেকে বর্ণিত। তিনি বলেন একদা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুইটি ক্ববরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ইরশাদ মুবারক করলেন- তাদের উভয়কে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু এমন বড় কোনো কারণে আযাব দেওয়া হচ্ছে না (যা থেকে বেঁচে থাকা খুব কঠিন)। এরপর ইরশাদ মুবারক করলেন, হাঁ, (তবে নিশ্চয়ই উহা অবশ্যই বড় গুনাহ) ইহাদের একজন ছোট ইস্তিন্জা করার সময় (প্রস্রাব করার সময়) আড়াল করতো না। মুসলিম শরীফের অপর বর্ণনায় রয়েছে, ছোট ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) উত্তমরূপে পবিত্রতা লাভ করতো না অর্থাৎ ছোট ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইস্তিব্রা করতো না অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না। আর অপরজন একজনের কথা অপরজনের কাছে বলে বেড়াতো অর্থাৎ পরনিন্দা করতো”। (পবিত্র মিশকাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
اَمَّا كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ
অর্থ: “...তাদের একজন ছোট ইস্তিন্জা (প্রস্রাব) করার সময় ছোট ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইস্তিব্রা করতো না। অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না”। (পবিত্র নাসায়ী শরীফ, পবিত্র বুখারী শরীফ, পবিত্র মুসলিম শরীফ)
ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উক্ত হাদীছ শরীফখানা :- لَايَسْتَتِرُ لَايَسْتَنْزِهُ ও لَايَسْتَبْرِئُ তিনটি মুবারক লফযে বা মুবারক শব্দে বর্ণিত হয়েছে। এরপর তিনি বলেন,
وهذه الثالثة في البخاري وغيره، وكلها صحيحة.
لَايَسْتَبْرِئُ ইস্তিব্রা করতো না অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না”। এ তৃতীয় মুবারক শব্দটি পবিত্র বুখারী শরীফে ও অন্যান্য পবিত্র হাদীছ শরীফের কিতাবে বর্ণিত হয়েছে। আর প্রত্যেকটি বর্ণনাই ছহীহ্। (আইনী ১ম খ- ৮৩ পৃষ্ঠা)
আরো উল্লেখ্য যে,
أن ألفاظ الروايات الصحيحة "لَايَسْتَتِرُ" و"لَايَسْتَبْرِئُ" و"لَايَتَنَزَّهُ " وكلها بمعنى واحد
অর্থ: “নিশ্চয় ছহীহ রেওয়াতে لَايَسْتَتِرُ لَايَتَنَزَّهُ -- لَايَسْتَبْرِئُ এই মুবারক শব্দ গুলোর প্রত্যেকটার একই অর্থ”। (ফতওয়ায়ে ইসলাম ১ম খ- ৫২৩৯ পৃষ্টা)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
رَوَىَ الْبُخَارِيُّ وَاِبْنُ حَبَّانَ فِيْ صَحِيْحِهِ : أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ صَوْتَ إِنْسَانَيْنَ يُعَذَّبَانِ فِيْ قُبُوْرِهِمَا فَقَالَ" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، ثُمَّ قَالَ: بَلَى كَانَ أَحَدُهُمَا لَايَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيْمَةِ؛"
অর্থ: “ইমাম বুখারী ও ইবনে হাব্বান রহমাতুল্লাহি আলাইহিমা উনারা উনাদের ছহীহ কিতাবে বর্ণনা করেছেন, নিশ্চয়ই একদা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দু’জন ব্যক্তির চিৎকার শুনতে পেলেন, যাদের দু’জনকেই তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে। এরপর ইরশাদ মুবারক করলেন, কিন্তু এমন বড় কোনো কারণে আযাব দেওয়া হচ্ছে না (যা থেকে বেঁচে থাকা খুব কঠিন)। অত:পর ইরশাদ মুবারক করলেন, হাঁ, (তবে নিশ্চয়ই উহা অবশ্যই বড় গুনাহ) তাদের একজন ছোট ইস্তিন্জা করার সময় (প্রস্রাব করার সময়) ছোট ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইস্তিব্রা করতো না। অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না”। আর অপরজন একজনের কথা অপরজনের কাছে বলে বেড়াতো অর্থাৎ পরনিন্দা করতো”। (লাওয়াক্বিউল আনওয়ার ১ম খ- ২৭৯ পৃষ্ঠা)
“ফিক্বহুল ইসলাম” কিতাবের ১ম খ-ের ৯৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
(لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ،) أَيْ لَا يَسْتَفْرِغُ الْبَوْلَ جَهْدَهُ بَعْدَ فَرَاغِهِ مِنْهُ، فَيَخْرُجُ بَعْدَ وُضُوئِهِ. فَيُصَلِّى غَيْرَ مُطَهَّرٍ.
অর্থ: “(যাদের দু’জনকেই তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে। ইহাদের একজন ছোট ইস্তিন্জা (প্রস্রাব) করার সময় ছোট ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইস্তিব্রা করতো না। ) অর্থাৎ ছোট ইস্তিন্জা (প্রস্রাব) করার পর অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) পুরুষলিঙ্গ থেকে কোশেশ করে বের করতো না। তাই অযু করার পর ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের হতো”। অত:পর সে এই অপবিত্র অবস্থায় নামায আদায় করতো।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে