ত্বাহারাতের ইস্তিব্রা ও ইস্তিন্ক্বার আহকাম (পর্ব-৫)
ইস্তিব্রা করা আমভাবে ওয়াজিব:
উল্লেখ্য যে, ইস্তিব্রা করা আমভাবে ওয়াজিব। আর খাছভাবে এই ইস্তিব্রা করা কারো জন্য ফরয, কারো জন্য ওয়াজিব এবং কারো জন্য সুন্নত মুয়াক্কাদাহ্। যা অবশ্যই করতে হবে।
“শরহে মুখতাছার খলীল” কিতাবের ১ম খন্ডে ১৪৭ পৃষ্টায় উল্লেখ আছে-
إنَّمَا وَجَبَ الِاسْتِبْرَاءُ اتِّفَاقًا؛
অর্থ:“সকল উলামায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের ঐক্যমতে ইস্তিব্রা করা ওয়াজিব”।
“শরহে মুসলিম শরীফ” কিতাবে উল্লেখ আছে,
نجاسة البول ووجوب الاستبراء منه
অর্থ: “ইমাম নববী রহমাতুল্লাহ্ আলাইহি তিনি বলেন, ইস্তিন্জা নাপাক (প্রস্রাব নাপাক) এবং ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইস্তিব্রা করা ওয়াজিব”।
“হুজ্জাতুল্লাহিল বালিগাহ্” কিতাবের ১ম খ-ের ৩০৮ পৃষ্টায় উল্লেখ আছে,
قوله صلى الله عليه وسلم: أما أحدهما فكان لايستبرئ من البول الحديث، أقول: فيه أن الاستبراء واجب.
অর্থ: “মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, (যাদের দু’জনকেই তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে। ) তাদের একজন ছোট ইস্তিন্জা করার সময় (প্রস্রাব করার সময়) ছোট ইস্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইস্তিব্রা করতো না। অর্থাৎ স্বাভাবিকভাবে ছোট ইস্তিন্জা বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্তিন্জা (অবশিষ্ট প্রস্রাব) বের করার জন্য কোশেশ্ করতো না”। তাই শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, “আমি বলি এই পবিত্র হাদীছ শরীফ দ্বারাই প্রমাণিত হলো যে, নিশ্চয়ই ইস্তিব্রা করা ওয়াজিব”।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।