‘তোমার কি হল? তুমি এত বিষণ্ণ কেন?’
এক ব্যক্তি বর্ণনা করেন, যখন ইমামুল মুসলিমীন, মুকতাদায়ে জামীয়ে উমাম, ইনায়েতে হিল্ম্, পেশওয়ায়ে আহলে বাছীরাত, আহলু বাইতে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনাকে খলীফা মাহদী প্রথমবার বাগদাদে তলব করেন তখন তিনি আমাকে ঘরসংসারের প্রয়োজনীয় কিছু দ্রব্যসামগ্রী বাজার থেকে কিনে আনতে বললেন, তিনি আমাকে অত্যন্ত চিন্তাম্বিত ও বিষণ্ণ দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হল? তুমি এত বিষণ্ন কেন? আমি বললাম, আমার চিন্তার কারণ এই যে, আপনি এমন এক জালিমের কাছে যাচ্ছেন, যার কাছে যাওয়ার পরিণতি মহান আল্লাহ পাক তিনি ভাল জানেন কি হবে! তিনি বললেন, কোন ভয় নেই। তুমি অমুক তারিখে রাতের প্রথমভাগে আমার অপেক্ষা করবে। আমি সেদিন থেকেই দিন-রাতের গণনা শুরু করে দিলাম। প্রতিশ্রুত দিন এলে আমার অপেক্ষা ফলপ্রসূ হল না। সূর্য ডুবে গেল; কিন্তু আমি কাউকে আসতে দেখলাম না। শয়তান আমার মনে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি করতে লাগল। এসব জল্পনা-কল্পনায় আমি খুব ভীত হলাম এবং ছটফট করতে লাগলাম। হঠাৎ আমি ইরাকের দিক থেকে একটি ছায়া এগিয়ে আসতে দেখলাম। এই ছায়ার অগ্রভাগে ইমামুল মুসলিমীন, আহলু বাইতে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম তিনি উনার একটি খচ্চরে সাওয়ার অবস্থায় এই আওয়াজ দিচ্ছিলেন, হে অমুক! হে অমুক। আমি বললাম, ইয়া ইবনা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি উপস্থিত আছি। তিনি বললেন, তুমি তো নানা কুধারণায় প্রায় ডুবে যাচ্ছিলে। আমি বললাম, হুযূর, তাই। আলহামদুলিল্লাহ, এই জালিমের কবল থেকে আপনি হেফাজত হয়েছেন। তিনি বললেন, সে আরেকবার আমাকে ডাকবে। কিন্তু তখন আমি রেহাই পাব না। অর্থাৎ আমাকে শহীদ করা হবে। সুবহানাল্লাহ! (শাওয়াহিদুন নুবুওয়াত-২৫৯)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।