জ্বালানি সংকটের প্রভাব :
তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে ২০-৩০%
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বাজারে ডলারের চাপ থাকায় নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জ্বালানি খাত।
এর সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পে। খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। বৈশি^ক সরবরাহ চেইনের এ অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে খাতটির টিকে থাকা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা চরম ঝুঁকির মুখে পড়তে পারে।
পোশাক কারখানা মালিকরা জানিয়েছেন, বর্তমানে কারখানাগুলোয় প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা কর্মসময়ের মধ্যে অন্তত ২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে নিয়মিত। পোশাক কারখানাগুলোয় জ্বালানির ব্যবহার হয় মূলত দুটি কারণে। প্রথমত, লোডশেডিংয়ের কারণে বিকল্প হিসেবে জেনারেটর চালাতে হয়, যার জন্য প্রয়োজন হয় ডিজেল। দ্বিতীয়ত, গ্যাসের চাপ স্বাভাবিক না থাকলে ক্যাপটিভ পাওয়ার ব্যবস্থায় জেনারেটর চালু করতে হয়, সেখানেও ডিজেলের ওপর নির্ভরশীলতা বাড়ছে।
দেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে অনেক কারখানায়ই ক্যাপটিভ জেনারেটর চালানো হয়। এজন্য কারখানাগুলোয় বিপুল পরিমাণ ডিজেল, ফার্নেস অয়েল ও এলপিজি ব্যবহৃত হয়। শিল্প-কারখানা চালাতে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকায় জেনারেটরে বিকল্প হিসেবে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যবহার করতে হচ্ছে। বর্তমানে সরবরাহ সংকট থাকায় কারখানাগুলো জ্বালানি তেলের পর্যাপ্ত সংস্থান করতে পারছে না। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘এলাকাভেদে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার চিত্রে ভিন্নতা আছে। প্রতিদিন মোট কর্মঘণ্টার ২ থেকে ৩ ঘণ্টা ব্যাহত হচ্ছে। মোটাদাগে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে ২৫ থেকে ৩০ শতাংশের মতো।’
পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক গোলটেবিল আলোচনায়ও উঠে এসেছে।
সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া প্রতি ব্যাগ সিমেন্ট উৎপাদন ব্যয় ২৫-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং প্রতি কনটেইনারে অতিরিক্ত ৫০০ থেকে ৪ হাজার ডলার পর্যন্ত বাড়তি খরচ গুনতে হচ্ছে।’
এ প্রসঙ্গে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমানে পোশাক কারখানাগুলোয় প্রতিদিন গড়ে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এর ফলে খাতটিতে ২০ থেকে ২৫ শতাংশ উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে। কয়েক মাস ধরেই রফতানিতে নেতিবাচক ধারা চলছে। এর পেছনে যদিও জ্বালানি সংকট সরাসরি প্রধান কারণ নয়, তবে ভবিষ্যতে এটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












