তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সাথে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জুমুয়াবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে আলোচনা হলেও আয় বণ্টনসহ বেশ কিছু ইস্যুতে এখনো চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আগামী সোমবার (৬ এপ্রিল) পরবর্তী বৈঠকে জাপানি পক্ষকে পুনরায় সংশোধিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আয় বণ্টন নিয়ে দীর্ঘদিনের মতবিরোধের কারণে কয়েক বছর ধরে তৃতীয় টার্মিনালটি অচল পড়ে ছিল। শিল্প সংশ্লিষ্টরা এর জন্য বিগত অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছেন, যার ফলে রাষ্ট্রীয় এই বিশাল সম্পদটি অলস পড়ে ছিল।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের স্বার্থ রক্ষা করার জন্যই আমরা বারবার এক টেবিলে বসছি। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব টার্মিনালটি চালু করতে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের প্রতিনিধিদের বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো পুনর্বিবেচনার আহ্বান জানান এবং আগামী সোমবার একটি চূড়ান্ত সংশোধিত প্রস্তাব দিতে বলেন। তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে জাপানের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রিসে তীব্র ঝড়ের আঘাত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকাসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের মতু্যু
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা খেল বাস, নিহত ৩
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নীলফামারীতে ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩ জন
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন থেকে গাড়িতে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না’
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হতে পারে -অর্থমন্ত্রী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষকদের প্রণোদনা রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘খালগুলো সচল থাকলে আলু চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না’
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)