পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের মতু্যু
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
সাঁথিয়ায় মাঠে কাজ করার সময় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিন কৃষকের মতু্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউরি ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বজ্রপাতের সময় ওই এলাকায় কোনো বৃষ্টিপাত হচ্ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। আকাশে মেঘ থাকলেও তখন বৃষ্টি ছিল না। হঠাৎ বজ্রপাতে তিনি আক্রান্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মতু ঘোষণা করেন।
একই সময়ে নাগডেমরা ইউনিয়নের সোনাতলা এলাকায় পেঁয়াজ তোলার কাজ করছিলেন আবু সাইদ। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মতু ঘোষণা করেন। অন্যদিকে ধুলাউরি ইউনিয়নে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাতনামা আরও এক কৃষক।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মতু্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রিসে তীব্র ঝড়ের আঘাত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকাসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা খেল বাস, নিহত ৩
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নীলফামারীতে ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩ জন
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন থেকে গাড়িতে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না’
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হতে পারে -অর্থমন্ত্রী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষকদের প্রণোদনা রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘খালগুলো সচল থাকলে আলু চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না’
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)