তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আবহাওয়া পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।
এ সফরে আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি আবহাওয়া তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে সরকার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও তা করা হবে।
প্রধানমন্ত্রী এবার খুবই স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে তিনি অংশ নেবেন।
সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, আবহাওয়া পরিবর্তন মোকাবিলা ও আবহাওয়া সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো আবহাওয়া ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা হবে।
প্রসঙ্গত, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে বিশ্ব আবহাওয়া সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুড়ির প্যাকেটে ‘বোমা’, বিস্ফোরণে আহত ১
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালমান এফ’সহ ৩১ জনের বিরুদ্ধে ৩ মামলা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক সার্ভেয়ার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ -বিজ্ঞানমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় যে ভাষা শেখাতে চায় সরকার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে তরুণের চেয়ে প্রবীণের সংখ্যা বাড়বে, বিশ্বব্যাংকের সতর্কতা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












