তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন বেনজীর, খরচ পড়ল কত কোটি?
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রতিদিনই কোন না কোন দুর্নীতি ও অবৈধ সম্পদের নতুন নতুন তথ্য আসছে। গুঞ্জন উঠেছে, তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন বেনজীর। এর জন্য তাকে গুনতে হয়েছে ৫ কোটি টাকা। স্ত্রী জীশান মির্জার নামে সেকেন্ড হোম রয়েছে স্পেনে।
এর আগে জানা যায়, সরকারী কর্মকর্তাদের নীল বা সচিব পদমর্যাদার কর্মকর্তা হওয়ায় লাল পাসপোর্ট পেলেও তা না নিয়ে, তথ্য গোপন করে সাধারণ সবুজ পাসপোর্ট নেন বেনজীর।
এদিকে নাম প্রকাশ না করে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, তিনি (বেনজীর) ৪ মে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন। কয়েকদিন আগে তিনি তুরস্ক গেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। গোপালগঞ্জ ও তার শ্বশুরবাড়ির দুই ব্যক্তি তুরস্কে আছেন। তারা একসময় পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরে ঠিকাদারির কাজ করতেন। ফলে বেনজীরের অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার বিষয়টি ক্রমশই পরিষ্কার হচ্ছে।
এদিকে নিয়মানুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসাবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি। আইজিপি হয়েও তিনি প্রতারণার আশ্রয় নিয়ে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।