তীব্র গতিতে ভাঙছে পদ্মা, কিছুই করার নেই পাউবো’র
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
পদ্মা নদীর পাঁচ কিলোমিটারজুড়ে চলছে তীব্র ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ভূ-সম্পত্তি। সহায়-সম্বল হারিয়ে মানুষ নিঃস্ব। অথচ পানি উন্নয়ন বোর্ড বলছে- আপাতত কিছু করার নেই তাদের।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে বড় প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পের অনুমোদনে লাগবে দীর্ঘ সময়। এ সময়ের মধ্যেই দুই ইউয়িনের মানচিত্রই ততদিনে বদলে যাবে, শঙ্কা স্থানীয়দের।
স্থানীয়রা বলছেন- শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকা থেকে ভাটিতে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙন চলছে। গত এক সপ্তাহেই নদীর পুরো তীরজুড়ে ভাঙতে ভাঙতে ৩০০ মিটার ভেতরে চলে এসেছে। এতে হুমকির মুখে পড়েছে সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন। এ দুটি ইউনিয়নের বিস্তীর্ণ গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিষদের ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে।
ছাব্বিররশিয়া-সরদারপাড়ার গোলাম মত্তুর্জা প্রায় ৩২ বছর আগে নদী ভাঙনের শিকার হয়ে পৈত্রিক ভিটা হারিয়েছিলেন। পরে ছাব্বিররশিয়া-সরদারপাড়ার এসে বসত গড়েন। এই বসত-ভিটাও হুমকির মুখে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে নদীর অবস্থান। তিনি বলেন- এই বসত-ভিটা হারিয়ে গেলে কোথায় যাবো, কি করবো কিছুই জানি না। আগেরবার বাড়ি ভেঙে আসার সময়ও খুব কষ্ট হয়েছিলো। আবারো বাড়ি-ঘর ভেঙে নিয়ে যেতে কষ্ট হবে। কিন্তু আমাদের কি-বা করার আছে। সরকার যদি আমাদের দিকে একটু দেখেন তাহলে হয়তো রক্ষা হতে পারে। না হলে সব হারিয়ে নিঃস্ব হতে হবে আমাদের।
নারায়ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বেনজির আহম্মেদ জানান, ইউনিয়নের মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছেন। নদী ভাঙন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আতঙ্ক আরো বেড়েছে। মানুষ তাদের কাছে এসে নদী রক্ষায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চায়। কিন্তু কোনো উত্তর দিতে পারি না। তবে নদী ভাঙনের তীব্রতা সম্পর্কে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে আমরা কিছুই চাই না। শুধু রক্ষার বাঁধ চাই। এটা এখন নারাণয়পুরবাসীর প্রাণের দাবি।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান গত বছর অস্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হয়েছিলো। কিন্তু সেই প্রতিরোধ ব্যবস্থা কাজে আসেনি। যে কারণে এ বছর অস্থায়ী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙন প্রতিরোধ করতে হলে পদ্মা নদীর ৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। প্রতি কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় হবে ১০০ কোটি টাকা। সে অনুযায়ী ৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে ৫০০ কোটি টাকা প্রয়োজন। এত বড় অঙ্কের টাকার জন্য প্রকল্প প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ডিসেম্বর মাসে সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে। তারপরই উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












