তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা সন্ত্রাসী ইসরায়েলের -২৪ ঘন্টায় শহীদ ১১৫
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না। প্রায় প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি করে হত্যা করা হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকায় নতুন করে কমপক্ষে আরো একশত পনের ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৯২ জনই ত্রাণের জন্য অপেক্ষারত ছিলেন।
তারা উত্তরাঞ্চলীয় জিকিম ক্রসিং এবং দক্ষিণের খান ইউনিস এবং রাফা শহরে জাতিসংঘের ত্রাণ কাফেলা থেকে আটা সংগ্রহের আশায় জড়ো হওয়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।
গত রোববার গাজার স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো এখন মৃত্যু ফাঁদ। এমনিতেই তীব্র ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর দিন গুনছেন গাজাবাসী। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে গাজার মধ্যাঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে দখলদাররা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলেছে, গাজায় ২২ মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে উপত্যকাটির বেশির ভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর বাধার মুখে তীব্র ক্ষুধার যন্ত্রণায় ভুগছে গাজার নিরীহ মানুষ। উত্তরাঞ্চলীয় শহরে অবস্থিত আল শিফা হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, জাতিসংঘ পরিচালিত একটি ত্রাণ সহায়তা ট্রাকের সামনে ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ওই এক ত্রাণকেন্দ্রেই ৩০ জন শহীদ এবং কয়েক ডজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে দখলদাররা।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় ভুগতে থাকা শত শত গাজাবাসীর মৃত্যুর ঝুঁকি সম্পর্কে আমরা সতর্ক করেছি। এক্ষেত্রে গাজার মানুষের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পৌঁছানো দরকার বলে জানিয়েছে জাতিসংঘ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)