তিন বছর মেয়াদের এক রেলপথেই কেটে গেলো ১৫ বছর!
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে বার বার সতর্ক করার পরও মেয়াদ ও ব্যয় বাড়ে অনেক প্রকল্পের। সড়কপথ, রেলপথ, শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে এমন চিত্র যেন নিয়মে পরিণত হয়েছে। অনেক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষও প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। দ্রুত কাজ শেষ না করলে কঠোর হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। মেয়াদ ও ব্যয় বাড়ার এই বৃত্তে বন্দি ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণকাজ।
২০১১ সালের শেষ দিকে স্বতন্ত্র রেলপথ মন্ত্রণালয় গঠনের পর এই প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১২ সালে ৮৪৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। ২০১৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল এই প্রকল্পের কাজ। পরে ব্যয় বাড়িয়ে এক হাজার ১০৬ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত করা হয়। এই খরচের মধ্যে প্রকল্প ঋণ ৯০২ কোটি ৬৩ লাখ টাকা। প্রথমে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এই মেয়াদেও কাজ সমাপ্ত হবে না। প্রকল্পের আওতায় ৫৫ কিলোমিটার নতুন এমব্যাংকমেন্ট নির্মাণ করা হবে। গত ডিসেম্বর পর্যন্ত কাজের অগ্রগতি ২৪.৪৮ কিলোমিটার অর্থাৎ অগ্রগতি ৪৪.৬৯ শতাংশ। প্রকল্পের সার্বিক কাজ শেষ করতে ২০২৭ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে যে রেলপথ তিন বছরে সম্পূর্ণ হওয়ার কথা সেই প্রকল্পে সময় বেড়েছে ১৫ বছর।
সময়ের সঙ্গে বার বার বেড়েছে ব্যয়: মূল প্রকল্পের মোট ব্যয় ছিল ৮৪৮ কোটি ৬০ লাখ ১২ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫২ কোটি ৭০ লাখ এবং প্রকল্প ঋণ ৬৯৫ কোটি ৯০ লাখ টাকা। এর পরে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০৬ কোটি ৮০ লাখ টাকা। ডিসেম্বর ২০২২ নাগাদ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৪.৬৯ শতাংশ।
প্রকল্প সূত্রে জানা যায়, মালামাল সাপ্লাইয়ে বিলম্ব, ভূমি হস্তান্তর, ইউটিলিটি শিফটিং ও কোভিড-১৯ সহ বেশকিছু সমস্যার কারণে অগ্রগতি ব্যাহত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের বাস্তবায়ন প্রধান বাধা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৪০০ কোটি টাকার ‘অপরিকল্পিত’ প্রকল্পের পদে পদে অনিয়ম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












