রেল পরিবহন:
তিন বছর ধরে বন্ধ ‘গরীবের’ ৫৬ ট্রেন
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
রেলওয়ের ৫৬টি ট্রেন বন্ধ থাকায় বছরে অন্তত ৩৬ কোটি টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বর্তমানে সিলেট রুটে একটি ট্রেনই চলাচল করে। চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস নামের যে ট্রেন যায়, সেটি সিলেট থেকে পাহাড়িকা হয়ে আসে। এই ট্রেনে স্ট্যান্ডিং টিকিট না পেয়ে অনেক যাত্রী বিনা টিকিটে উঠে পড়েন। এরকম একটি রুটে যেখানে ট্রেন বাড়ানো দরকার, সেখানে ২০২০ সালের ১০ অক্টোবর ওই রুটে চলাচল করা ‘গরীবের ট্রেন’ হিসেবে খ্যাত জালালাবাদ এক্সপ্রেস বন্ধ করে দেয় রেলওয়ে। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাত্রাপথে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী রুটে চলাচল করতো।
রেলওয়ের বাণিজ্যিক বিভাগ জানায়, জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ১০ বগি নিয়ে চলাচল করতো। স্বল্প দূরত্বে যাত্রীদের এই ট্রেনই ভরসা ছিলো। প্রতিদিন গড়ে আয় হতো দেড় লাখ টাকার মতো। কিন্তু ট্রেনটি বন্ধ হওয়ায় এই এক ট্রেন থেকে মাসে সাড়ে ৪ কোটি টাকা হাতছাড়া হচ্ছে রেলের। ইঞ্জিন ও কোচ সংকটের অজুহাতে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এই ট্রেনের ইঞ্জিন এখন পরিবহন করছে কনটেইনার।
একইভাবে লকডাউনের সময় রেলওয়ে পূর্বাঞ্চলের আরও ৫৫টি ট্রেন বন্ধ করে দেয় রেলওয়ে। প্রথমে সাময়িক বন্ধের কথা বললেও তিন বছরেও সেসব ট্রেন চালু করা যায়নি। বন্ধ থাকা এই ৫৬টি ট্রেনের মধ্যে ২৪টি ডেমু ট্রেন, বাকিগুলো মেইল ও লোকাল ট্রেন। যেগুলো স্বল্প দূরত্বে চলাচল করতো। নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা কম টাকায় তাদের গন্তব্যে যাওয়া আসা করতো। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ঢাকা-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈশাখাঁন এক্সপ্রেস, ঢাকা-গাজীপুর হাইটেক সিটি রুটের কালিয়াকৈর কমিউটার-১ ও ২, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রুটের লোকাল ট্রেন, ময়মনসিংহ-ভৈরববাজার রুটের লোকাল ট্রেন, সিলেট-ছাতকবাজার-সিলেট রুটের লোকাল ট্রেন।
এভাবে ৫৬টি ট্রেন বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ, গাজীপুর, লাকসামসহ বিভিন্ন রুটের লোকাল যাত্রীরা টিকিট ছাড়াই আন্তনগর ট্রেনে ভ্রমণ করছেন। এতে চাপ বাড়ছে আন্তনগর ট্রেনগুলোর ওপর। টিকিট নিয়ে ভ্রমণ করা যাত্রীরাও পড়ছেন ভোগান্তিতে। অন্যদিকে বিনা টিকিটে যাত্রী তুলে অবৈধ টাকা আয় করছেন টিটিইসহ ট্রেনের কর্মচারীরা।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, কোচ ও ইঞ্জিন সংকটের কারণে মূলত ৫৬টি ট্রেন চালু করা যাচ্ছে না। এসব ট্রেনে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ছাড়াও ব্যবসায়ীরা ভ্রমণ করতেন। ট্রেন চালক, গার্ড ও লোকবল সংকটের কারণেই ট্রেনগুলো বন্ধ রয়েছে। তবে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন চালানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












