তিনবিঘা করিডরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ভারতীয় বিধায়কের বিতর্কিত মন্তব্য
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডর সীমান্তের শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ও বিজিবি-বিএসএফের মধ্যকার উত্তেজনার ঘটনায় উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডর সড়কের পাশে বিএসএফের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই পক্ষে তীব্র বাদানুবাদ হলেও একই দিন সকালে ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরামের দেয়া একটি উসকানিমূলক মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সকালে উত্তেজনার খবর পেয়ে তিনবিঘা করিডরে আসে পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম। সে সেখানে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। পরে ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে বলেছে, ‘সীমান্ত আইন বা বাংলাদেশের আপত্তি যা-ই থাক না কেন, ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ হবে না।’
বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ডিএএমপি ৭-এর ১২ নম্বর সাবপিলারের পাশে তিনবিঘা করিডর এলাকা থেকে ভারতের ২০ গজ অভ্যন্তরে বিএসএফের আহ্বানে এই বৈঠক বসে।
বিএসএফের এই বক্তব্যের কড়া জবাব দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। তিনি বলেন, ‘১৯৭৪ সালের চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা বা কাঠামো নির্মাণ করা যাবে না। বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে এবং বিজিবির বাধা উপেক্ষা করে জোরপূর্বক খুঁটি স্থাপন করছিল। এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থেই বিজিবি নিয়ম মেনে অস্ত্র কক করে ফায়ারিং পজিশনে গিয়েছিল।’
এর আগে জুমুয়াবার সন্ধ্যায় তিনবিঘা করিডরের শূন্যরেখার মাত্র ১০ থেকে ২০ গজের মধ্যে বিজিবিকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্দেশ্যে বাঁশের খুঁটি পোঁতা শুরু করে বিএসএফের ১৭৪ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের প্রায় ৮০ জন সশস্ত্র সদস্য। বিজিবি বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার সোলেমান আলীর নেতৃত্বে বিজিবি চার থেকে পাঁচটি সেকশনে ভাগ হয়ে ভারী অস্ত্র তাক করে প্রতিরোধ গড়ে তোলে, যার মুখে বিএসএফ পিছু হটে।
নাম প্রকাশ না করার শর্তে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিজিবির সেই রণপ্রস্তুতি ও অনড় অবস্থানের কারণে বিএসএফের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে কিছুটা নরম সুর অবলম্বন করে। তারা বিজিবিকে সীমান্তে অতটা আক্রমণাত্মক না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে।
জবাবে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যদি শূন্যরেখায় কোনো ধরনের কাজ করার প্রয়োজনও হয়, তবে তা হঠাৎ করে বিজিবিকে না জানিয়ে করা যাবে না। যেকোনো কাজের আগে অবশ্যই অফিশিয়ালি বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক ও হস্তক্ষপের মাধ্যমে লিখিত অনুমতি নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












