তিতাস গ্যাসফিল্ডের শহরেই গ্যাস সংকট, ফুঁসছে ব্রাহ্মণবাড়িয়াবাসী
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ব্রাহ্মণবাড়িয়া সংবাদাদতা:
ব্রাহ্মণবাড়িয়ায় দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডের অবস্থান হওয়া সত্ত্বেও শহরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ড থেকে দেশের অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ করা হলেও এখানকার মানুষ নিয়মিত গ্যাস পাচ্ছে না। আমরা সময়মতো বিল পরিশোধ করছি, কিন্তু রান্নার জন্য দিনের বেশিরভাগ সময় গ্যাসহীন থাকতে হয়। শীত মৌসুমে এই সমস্যা আরও বেড়েছে।
কাউতলি এলাকার এক বাসিন্দা বলেন, সকালে গ্যাস থাকে না, দুপুরে আধা ঘণ্টা, রাতে এক ঘণ্টা। এ নিয়ে কতবার অভিযোগ করেছি, কিন্তু সমাধান হয়নি। ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, হোটেল-রেস্টুরেন্টের ব্যবসা মার খাচ্ছে। সিলিন্ডারের উপর নির্ভর করতে গিয়ে খরচ বেড়ে গেছে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ফিল্ড দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৩০ শতাংশ যোগান দেয়। এখানে ২৭টি সক্রিয় কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। তবে স্থানীয়ভাবে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় নিয়মিত সংকট তৈরি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)