তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ৩৪ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছে।
এ নিয়ে গত দুই দিনে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী পাঁচটি নৌকা ডুবে গেছে। এসব ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৬৭ জন।
সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ইতালির উদ্দেশে রওনা দিয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পরবর্তীতে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গত দুই দিনে ইতালির উদ্দেশে পাড়ি দেওয়া ৫৬টি নৌকা আটকানো হয়েছে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের হোসেম জাবাবলি জানিয়েছেন, এসব নৌকা থেকে ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে এসেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)