তা’বীয ও ঝাড় ফুঁক সম্পর্কে শরয়ী ফায়সালা (১)
খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি সকল রোগ-ব্যাধির শিফা (আরোগ্য) দানকারী। উনার ইচ্ছা ও মদদে সব কিছু হয়। তিনি ভালো কাজে সন্তুষ্ট হন। আর বান্দার খারাপ কাজে অসন্তুষ্ট হন। সকল মাখলুকাতই উনার আজ্ঞাবহ। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ.
অর্থ: কোন বান্দা রোগাক্রান্ত হলে মহান আল্লাহ পাক তিনিই তাকে শিফা (আরোগ্য) দান করেন। (পবিত্র সূরা শুয়ারা শরীফ: পবিত্র আয়াত শরীফ-৮০)
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيْبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ.
অর্থ: প্রত্যেক রোগেরই ঔষধ রয়েছে। যখন তা সঠিকভাবে প্রয়োগ করা হয় তখন মহান আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে রোগ নিরাময় হয়। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ أَبِىْ الدَّرْدَاءِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ
অর্থ: হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি রোগ-ব্যাধি ও ঔষধ উভয়টিই সৃষ্টি করেছেন। আর প্রতিটি রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন। কাজেই তোমরা ঔষধ সেবন করো। তবে হারাম ঔষধ থেকে বিরত থাকো। (আবূ দাউদ শরীফ: ৩৮৭৪, মিশকাত শরীফ: ৪৫৩৭, বায়হাক্বী শরীফ)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঔষধ সেবন করতে নির্দেশ মুবারক দিয়েছেন। তবে কোন হারাম বস্তু ঔষধরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ أَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّوَاءِ الْخَبِيْثِ
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নাপাক বা হারাম ঔষধ সেবন বা ব্যবহার করতে নিষেধ করেছেন। (আবূ দাউদ শরীফ: ৩৮৭০)
ঔষধ সেবন করা, চিকিৎসা করা বা করানো তাওয়াক্কুল অর্থাৎ মহান আল্লাহ পাক উনার উপর ভরসা করার খিলাফ নয়। যারা বলে, ঔষধ সেবন করা, চিকিৎসা করা তাওয়াক্কুলের পরিপন্থী- তাদের এ বক্তব্য শুদ্ধ নয়। কেননা পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ أَبِىْ خُزَامَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ أَبِيْهِ قَالَ سَأَلْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيْهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيْهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللهِ شَيْئًا قَالَ هِىَ مِنْ قَدَرِ اللهِ.
অর্থ: হযরত আবূ খুজামা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সম্মানিত পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!!! আমরা যে ঝাড়-ফুঁক করি, ঔষধ সেবন করি, সুস্থতার জন্য যা কিছু গ্রহণ করি তা কি তকদীরকে (মহান আল্লাহ পাক উনার নির্ধারন) রদ বা প্রতিহত করতে পারে? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এগুলো মহান আল্লাহ পাক উনার তকদীরেরই অন্তর্ভুক্ত। (তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।